মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় অবৈধ বালু উত্তোলনের দায়ে চার জনকে কারাদণ্ড কলকাতার কেষ্টপুর সমরপল্লী কৃষ্ণপুরে ১০০০ মানুষের বস্ত্র ও শাড়ি বিতরণ জিয়াউর রহমানের প্রথম সমাধিতে মন্ত্রী আহমেদ আজম ও প্রতিমন্ত্রী ইশরাক বর্ণাঢ্য আয়োজনে গুনীজনদের “বঙ্গ শারদ সম্মান” সুজাতা সদনে সম্পন্ন স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত শতবর্ষে আদি বালিগঞ্জ সার্বজনীন দূর্গাপুজা গোলপার্ক ঐতিহ্য থেকে থিমের ঐতিহাসিক যাত্রা পটিয়ায় দুর্গাপূজার আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপওা বিষয়ক পূজা কমিটির সাথে মতবিনিময় আন্তর্জাতিক সীমান্তে আইন সচেতনতা শিবির ডিএলএসএ —তরুণ বিশ্বাস,কলকাতা– তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আনোয়ারায় সরকারি অনুমোদিত বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট AIST-এর যাত্রা শুরু

দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা বিএনপি নেতা আলহাজ্ব মোস্তাক আহমদ খানের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি-:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান সিনিয়র সদস্য জননেতা আলহাজ্ব মোস্তাক আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শ্রীশ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এ সময় তাঁকে দুর্গাপূজার আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় তাঁর বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় মোস্তাক আহমদ খান বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের দেশ। ধর্মীয় উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করে। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক। উৎসবটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনে সবাইকে আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।”

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব ইউছুফ চৌধুরী, শ্রীশ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ননীগোপাল দাস, কাঙ্গাল দাস ও বজেন্দ্র দাস, পূজা উদযাপন কমিটির সহসভাপতি আশুতোষ দাশ, কোষাধ্যক্ষ মিন্টু দাস এবং সুনীল দাস, সুমন দাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আগামী ১৬ থেকে ২১ অক্টোবর ২০২৬ পর্যন্ত বোয়ালখালীর পূর্ব গোমদণ্ডী ছন্দারিয়া গ্রামে একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক ও কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের বাড়িতে অবস্থিত শ্রীশ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। পূজা উদযাপন পরিষদ এ উপলক্ষে ভক্ত-অনুরাগী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102