সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় গৃহবধূর  মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী  ফটিকছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সংগঠনের বস্ত্র বিতরণ শিখারানী গণেশ দাস কালচারাল একাডেমির শারদীয়া শ্রেষ্ঠ সম্মান এ্যাওয়ার্ড আনোয়ারায় ৪০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদ চন্দনাইশে স্বর্গীয়া স্বর্ণবালা দাশের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হবে চণ্ডীযজ্ঞ ও পুষ্প গীতায়জ্ঞ  ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসে”কবিগানে”রাজের বিধায়ক অসীম সরকার ঝিনাইদহ সদরে ছোটদের মাদক থেকে দূরে রাখতে মহৎ উদ্যোগ শৈলকুপায় ইটভাটায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন ১১ ইউনিয়নের ৩৬ জন বরমা ইউনিয়নে নান্দনিক পরিচ্ছন্ন ও সবুজ গ্রাম গড়তে বিশেষ অভিযান

দুর্গা পূজা ঘিরে আনোয়ারা থানা প্রশাসনের মতবিনিময়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

আসন শারদীয় দূর্গাপুজা ২০২৬ উপলক্ষে  সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আনোয়ারা থানা প্রশাসনের সাথে উপজেলা পূজা কমিটির আট সদস্য এবং ১১টি ইউনিয়ন পুজা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও উপজেলার বিভিন্ন পুজা কমিটির নেতৃবৃন্দের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১০ অক্টোবর )  বিকেলে থানা কার্যালয়ের মাঠে  থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরীর  সভাপতিত্বে  সভায প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার ( আনেয়ারা সার্কেল ) মাহমুদুল হাসান।

সভায় এবারের শারদীয় দূর্গাৎসবে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে নিজ নিজ মণ্ডপের নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক কমিটি সহ প্রশাসনের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পুরো উপজেলায় পুজা উপলক্ষে  আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে থানা প্রশাসন থেকে জানানো হয়।

সভায় সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতির পরিবেশ বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভা থেকে পূজা মণ্ডপের দায়িত্বশীলদের সরকারি নির্দেশনা মেনে চলা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর বা সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।

দেলোয়ার হোসেন রাজিব এর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপির ব্যক্তিগত সহকারী আক্তার নবী চৌধুরী, বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রতন দেবনাথ, আনোয়ারা থানার ওসি (তদন্ত) মজনু মিয়া, থানা-পুলিশের সদস্য এবং আনোয়ারা উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102