বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লংগদুতে আনসার ভিডিপির বৃক্ষ রোপণ কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান পালিত ওয়ারিয়র কিওকুশিন ক্যারাটে একাডেমির বার্ষিক বেল্ট পরীক্ষায় শিহান নির্মল সাহা ঝিনাইদহে নতুন নিকাহ রেজিস্টার নিয়োগ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস ১ অক্টোবর বৃহস্পতিবার আসক সিলেট জেলা কমিটি গঠন, সভাপতি এড. সাইফুর, সাধারণ সম্পাদক রহিম আনোয়ারায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি কেক উৎপাদন ও বিক্রির অপরাধে মালাই ফুডসকে দশ হাজার টাকা জরিমানা না ফেরার দেশে সিলেটের তরুন সাংবাদিক তুহিনুল হক তুহিন দ্য অ্যাস্টর কলকাতা উন্মোচন করল দুর্গাপূজা ২০২৬ উৎসবের মেনু ITC সোনার বাংলায় ড.পি.কে হাজরার সংস্কার ও স্বাস্থ্য বিষয়ক সেমিনার গনতন্ত্রের পাহাড়া জনগণের অধিকারে বারাসাত প্রেসক্লাবে সাংবাদিকদের কর্মশালা

ওয়ারিয়র কিওকুশিন ক্যারাটে একাডেমির বার্ষিক বেল্ট পরীক্ষায় শিহান নির্মল সাহা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

—তরুণ বিশ্বাস কলকাতা—

দক্ষিণ ২৪ পরগনার জেলা নরেন্দ্রপুর রামচন্দ্রপুরস্থিত হ্যাপি হোম কমপ্লেক্সে ২৭শে সেপ্টেম্বর রবিবার ২০২৬ অনুষ্ঠিত হলো ‘ওয়ারিয়র কিওকুশিন ক্যারাটে একাডেমি ওয়েস্ট বেঙ্গল’ WKKA-র বার্ষিক বেল্ট গ্রেডিং পরীক্ষা। আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল কিওকুশিন বুদোকাই’-এর সহযোগিতায় আয়োজিত এই পরীক্ষার সার্বিক দায়িত্বে ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা, ব্রাঞ্চ চিফ অব ইন্ডিয়া তথা জাতীয় ও আন্তর্জাতিক চ্যাম্পিয়ন সেনসি সায়ানদীপ সাহা ৩য় ড্যান ব্ল্যাক বেল্ট।বিগত ছয় বছর ধরে একাডেমি অত্যন্ত সুনামের সাথে এই পরীক্ষার আয়োজন করে আসছে। এই বছর বিভিন্ন বয়সের জুনিয়র ও সিনিয়র স্তরের বহু ছাত্র- ছাত্রী শারীরিক ও মানসিক দক্ষতা পরীক্ষায় অবতীর্ণ হয়। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট মার্শাল আর্ট ব্যক্তিত্ব শিহান নির্মল সাহা, প্রধান পরীক্ষকের দায়িত্ব পালন করেন সেনসি আমান সাউ,সেনসি অঙ্কিতা সাহা,সেনসি আফসারা মন্ডল, এবং সেনসি স্নিগ্ধা মন্ডল। অভিভাবকদের সক্রিয় উপস্থিতি ও সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।একাডেমির প্রতিষ্ঠাতা সেনসি সায়ানদীপ সাহা জানান,ছাত্র-ছাত্রীদের মধ্যে নিয়মানুবর্তিতা, আত্মরক্ষা এবং চরিত্র গঠনের লক্ষ্যেই তাঁদের এই নিরবচ্ছিন্ন প্রয়াস। ওয়ারিয়র কিওকুশিন ক্যারাটে একাডেমি W.B দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর, কলকাতা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102