সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন: সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মানুষের মনে জাগরণ সৃষ্টি করেছেন তরুণ সমাজসেবক আসাদ সহনশীলতা, সহানুভূতি আর সংলাপে গড়ি শান্তির বিশ্ব বোয়ালখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক, যানজট, কিশোর গ্যাং ও অতিরিক্ত লোডশেডিং নিয়ে আলোচনা হাকিমপুরে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত ও দন্ডপ্রাপ্ত আসামি সহ আটক ৫ অভিমুখ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন সম্পন্ন আনোয়ারায় মন্দির থেকে বিগ্রহ ও পূজার সামগ্রী চুরি লংগদুতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সনদ প্রদান অনুষ্ঠিত নাজিরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে অভিযান, পোল্ট্রি ফিড ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি বোয়ালখালীতে স্বাস্থ্য ক্যাম্পে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

হাকিমপুরে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত ও দন্ডপ্রাপ্ত আসামি সহ আটক ৫

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ইয়াসির আরাফাত, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুরে নিয়মিত মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত(ওয়ারেন্টভুক্ত) ও দন্ডপ্রাপ্ত আসামি সহ সর্বমোট ০৫ জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন উক্ত আসামিদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
হাকিমপুর থানা অফিসিয়াল প্রেস ব্রিফিং সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আটক আসামিরা হলেন, হাকিমপুর উপজেলার পাঁউশগাড়া গ্রামের মৃত ইউনুস আলীর পুত্র তরিকুল ইসলাম (৩০) এবং একই গ্রামের মোঃ আজমলের পুত্র মোঃ সুমন মিয়া। তাদের বিরুদ্ধে ২১ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে চুরি সংক্রান্ত হাকিমপুর থানার মামলা নং- ১০ দায়ের করা হয়।
আটক অপর আসামিরা হলেন, হিলির মধ্যবাসুদেবপুরের (মাঠপাড়া) ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মোফাজ্জল হোসেন, পিতা-মৃত মজিবর মিস্ত্রি,৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২১,০০০০(দুই লাখ ১০ হাজার) টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি হিলির রাজধানীমোড় নিবাসী মৃত আক্কাছ আলীর পুত্র মোঃ আসমান আলী জোয়ারদার (৫২),
এছাড়াও হিলির মধ্যবাসুদেবপুর নিবাসী (মাঠপাড়া) মনার পুত্র মোঃ বাধনকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে আটক করে পুলিশ।
আটক উক্ত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102