বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম জেলা সৎসঙ্গ আয়োজিত শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব মহোৎসব শুরু দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান:সিলেটে রাষ্ট্রপতি গোসালডাঙ্গা গণেশ পূজা পরিদর্শনে সাধক ডালিম ব্রহ্মচারী লংগদুতে ইসলামী আন্দোলনের কান্ডারী হাফেজ ল আব্দুল মতিন ও মোহাম্মদ আলী যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন,ভিডিও ফুটেজ যাচাইয়ের দাবি বোয়ালখালীতে ছেলেকে মিথ্যা অপবাদ দেওয়ার প্রতিবাদে পিতার সংবাদ সম্মেলন হাকিমপুরে ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সহ সর্বমোট ০৮ জন আটক কলকাতার মহাজাতি সদনে স্টেট মিডিয়া কনক্লেভ সেমিনার সম্পন্ন বিশেষ অবদানে চট্টগ্রাম জেলার পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি দিদারুল ইসলাম পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব মহোৎসব আগামীকাল থেকে শুরু

হাকিমপুরে ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সহ সর্বমোট ০৮ জন আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

 

ইয়াসির আরাফাত, (হাকিমপুর) দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুরে ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত ০৭ জন ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ০১ জন সহ সর্বমোট ০৮ জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন উক্ত আসামিদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
হাকিমপুর থানা অফিসিয়াল প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়,
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হাকিমপুর উপজেলার বলরামপুর গ্রামের আঃ আজিজ মন্ডলের পুত্র মোঃ ডালিম (৩৮) কে আটক করে ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ইং তারিখ মঙ্গলবার যথাযথ পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করে হাকিমপুর থানা পুলিশ কর্তৃপক্ষ।
অপরদিকে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত অপর ০৭ জন আসামি যথাক্রমে
হিলির মধ্যবাসুদেবপুরের মৃত জয়নাল আবেদীনের পুত্র আব্দুল মান্নান (৬৩),ফুলবাড়ী উপজেলার মধ্য গোরীপাড়ার মৃত আব্দুল সাত্তারের পুত্র সাদেকুল ইসলাম(৫০),পার্বতীপুর উপজেলার আমেরিকান ক্যাম্প নিবাসী আব্দুল মান্নানের পুত্র শাহিন আলম(৩২),চিরিরবন্দর উপজেলার আমবাড়ি দৌলতপুরের মৃত আজহার আলী শাহ এর পুত্র মোঃ ইমাম মেহেদী (৪৫),লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার চর ঠেংঝাড়া গ্রামের মিজানুর রহমানের পুত্র মোঃ মিন্টু(৪২),নওগাঁ জেলার আত্রাই থানার বড় তেতুলিয়া গ্রামের মৃত গোলাম হোসেনের পুত্র আব্দুল মজিদ (৪৫) এবং বিরামপুর উপজেলার কলাবাগান এলাকার (শহীদ মিনারের পাশে) মোঃ দুলালের পুত্র মোঃ লিমন(২৬)।
ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত উক্ত আসামিদের প্রত্যেককে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা।
পরে তাদেরকে পুলিশ হেফাজতে ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ মঙ্গলবার জেলা কারাগার দিনাজপুরে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102