রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাম্প থেকে পর্দায়, নিজের মতোই সাবরিনা সাবরিন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ সম্পন্ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে প্রস্তুতি সভা সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা মন্ত্রীর রবীন্দ্র ভবনে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এর ৫০ তম সভা – মাদকের বিরুদ্ধে কোন আপোষ হবে না – এসিল্যান্ড মোঃ আবু জাফর মজুমদার আনোয়ারায় এলাকাবাসী ও পুলিশের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি চা বাগান থেকে বিশ্বসেরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মৌলভীবাজারের মেয়ে শান্তা যাদব যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এমপি এরশাদ উল্লাহকে শুভেচ্ছা

পটিয়ায় জিরি জনকল্যান সংঘের উদ্যোগে মাদক বিরোধী জনসচতেনতা  সমাবেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

 

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম):

মাদক একটি মারাত্মক ব্যাধি যা ব্যক্তি,পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়।মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং যুবসমাজকে রক্ষা করার জন্য মাদকের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এই আলোকে পটিয়া উপজেলার প্রগতিশীল সামাজিক,সাংস্কৃতিক,
ক্রীড়ামুখী সংগঠন ঐতির্য্যবাহী রেজি: সংগঠন জিরি জনকল্যান সংঘের উদ্যোগে মাদক বিরোধী এক জনসচতেনতামূলক রেলী ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।
শুক্রবার(২১শে আগষ্ট) বিকেল সময়ে অনুষ্টিত এ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে পটিয়া থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) যুযুৎসু যশ চাকমা বক্তব্যকালে বলেন, মাদকমুক্ত সমাজ বির্নিমানে প্রসাসনের পাশাপাশি সকল শ্রেনী পেশার লোকজনের সহযোগিতা ও জনসচেতনতা একান্ত প্রয়োজন।সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে প্রতিটি এলাকার মাদক বিক্রেতা ও মাদক সেবি নির্মূলে সহায়ক হবে।যার জন্য পাড়া,মহল্লায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।এ ব্যাপারে কঠোর ভূমিকায় প্রসাসন সর্বক্ষেত্রে সার্বক্ষনিক সহযোগিতা করা হবে।যেমন সামাজিক সংগঠন জনকল্যান সংঘ এই এলাকায় মাদক বিক্রেতা ও মাদক সেবিদের সমাজ থেকে অবাঞ্ছিত করার লক্ষ্যে জনসচতেনতামূলক আয়োজন সত্যিকার অর্থে এই সংগঠন প্রসংসার দাবীদার।এব্যাপারে পটিয়া থানা প্রসানের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে,এসব আরো কথা বলে তিনি।
জিরি জনকল্যান সংঘের সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ইকবাল সিকদার সুমন এর সঞ্চালনায় অনুষ্টিত সমাবেশে অনুষ্টানের উদ্ভোধক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের স্হায়ী পরিষদের সচিব সামশুল হুদা চৌধুরী।
আরো বক্তব্য রাখেন জনকল্যান সংঘের সাবেক সভাপতি আবদুল আলীম,সাবেক কো-চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের,সাবেক সভাপতি জসীম উদ্দিন,সাবেক সভাপতি আবুল হোসেন বাবুল,সাবেক সাধারন সম্পাদক শিক্ষক মোহাম্মদ এরফান,পটিয়া থানা কার্যালয়ের এস আই নাছির উদ্দিন,এস আই ঈশান।
উপস্হিত ছিলেন জিরি জনকল্যান সংঘের কার্যকরী পরিষদের সহ-সভাপতি রাশেদুল আলম,সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ,অর্থ সম্পাদক ইকরামুল কবির জাবেদ,ক্রীড়া সম্পাদক শাখেদুল হক শাখী,সহ-ক্রীড়া সম্পাদক এম এ আজিজ,সাহিত্য ও বির্তক,বাষিকী বিষয়ক সম্পাদক ওমর ফারুক রাজু,প্রচার সম্পাদক মোরশেদ আলম,সহ-প্রচার সম্পাদক আরমান সিকদার,সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক নজরুল ইসলাম,পাঠাগার সম্পাদক আখরুজ্জামান,দপ্তর সম্পাদক এয়াকুব,সম্মানিত সদস্য সাইফুল ইসলাম,খোরশেদ আলম গেদু সহ স্হানীয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন এ সমাবেশে উপস্হিতি ছিলেন।
উল্লেখ্য মাদক বিরোধী ব্যানার ফেষ্টুন স্লোগান সহকারে জনসচতেনতামূলক এই রেলীটি জনকল্যান সংঘের কার্যালয় থেকে শুরু হয়ে ফকিরা মসজিদ বাজার,এলাকার পাড়া মহল্লা সড়ক প্রদক্ষিন, ফকিরা মসজিদ বাজারে পথসভা শেষে সংগঠনের কার্যালয়ে এই সমাবেশের সমাপ্তি ঘটে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102