
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বোয়ালগাও গ্রামের ঐতিহ্যবাহী রাধামাধব অনাথ আশ্রমের মহোৎসব কমিটি গঠন করা হয়েছে।
আজ শুক্রবার ( ২১ আগস্ট ) আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় এই মহোৎসব কমিটি গঠন করা হয়।
সভায় সুজন গুহকে সভাপতি, মিহির লাল দত্ত কে সাধারণ সম্পাদক ও রুহিতাস গুহ (শুনু)কে অর্থ সম্পাদক নির্বাচন করা হয়েছে।
এই কমিটি আগামী কয়েকদিনের মধ্যে একটা পূর্নাঙ্গ কমিটি গঠন করবে। যারা আগামী উৎসবটি পরিচালনা করবে।
নতুন গঠিত এই মহোৎসব কমিটিকে স্বাগত জানিয়েছে গ্রামবাসী। তারা আশা প্রকাশ করেন, এই নবনির্বাচিত মহোৎসব কমিটি আগামীতে যে বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত হবে সেটিকে সুন্দর ভাবে সফল করবে এবং এই বোয়ালগাও গ্রামের যে ঐতিহ্য সেটা বজায় রাখবে। আর সেটির জন্য গ্রামবাসী এই নবনির্বাচিত কমিটিকে সর্বার্থক সহযোগিতা করবে।
মহোৎসব কমিটির নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক শ্রী মিহির দত্ত বলেন, আশ্রম কমিটি ও গ্রামবাসী তাদের উপর যে অর্পিত দায়িত্ব দিয়েছে সেটা তারা সুন্দর ও সচ্ছতার মাধ্যমে পালন করবে। তারা তাদের উপর অর্পিত দায়িত্ব দেওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।