
অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম):
চট্টগ্রামের পটিয়া উপজেলা জিরি ইউনিয়ন এলাকার মহিরা গ্রামের বিশিষ্ট সমাজ হিতৈষী স্বর্গীয় হৃদয় রঞ্জন চৌধুরীর সহধর্মীনি ও চট্টগ্রাম ক্রিসেন্ট লজিষ্টিক লিমিটেড চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবকে দানবীর ড.নিপুর চৌধুরীর মমতাময়ী মাতা মিনু চৌধুরী বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের স্বনামধন্য একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার(২১শে আগষ্ট) সকাল ১০টা নাগাদ
জিরি ওঁকারেশ্বর যোগমঠ প্রাঙ্গনে অসুস্হ মিনু চৌধুরীর রোগমুক্তি ও সুস্হতা কামনায় এক বিশেষ প্রার্থনা অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
ওঁকারেশ্বর যোগমঠ কার্যকরী পরিষদ ও উওর
জিরি জীব্নন্দ গীতা সংঘ আয়োজিত অনুষ্টানমালার মধ্যে শ্রীমদ্ভগবদ গীতাপাঠ,দুপুরে শ্রীমৎ স্বামী জীবানন্দ অবধূত মহারাজের পূজা ও ভোগ নিবেদন এবং ভোগারতী শেষে এক বিশেষ প্রার্থনা অনুষ্টিত হয়।
এসময়ে উপস্হিত ছিলেন ওঁকারেশ্বর যোগমঠ পরিচালনা পরিষদের সভাপতি সমাজসেবক অরুন কান্তি নাথ মহাজন,সহ-সভাপতি সমাজসেবক অনিল চন্দ্র কান্তি নাথ মহাজন,সহ সভাপতি সুনীল কান্তি নাথ,সাধারন সম্পাদক রূপন কান্তি নাথ,সাংস্কৃতিক সম্পাদক সীপন কান্তি নাথ,সাংগঠনিক সম্পাদক সনব কান্তি নাথ,সদস্য ডা: রতন কান্তি নাথ,আশ্রম পূজারী দীপক কুমার নাথ প্রমুখ।
উল্লেখ্য অনুষ্টান শেষে আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরন করা হয়েছে।