শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালগাঁও রাধামাধব অনাথ আশ্রমের  মহোৎসব কমিটি গঠন, সুজন সভাপতি, মিহির সাধারণ সম্পাদক ও রুহিতাস অর্থ সম্পাদক পূর্ণ্যার্থীদের সেবাই ঈশ্বরের সেবা’‌মাস ব্যাপী হাজার হাজার পূর্ণ্যার্থীর বিনামূল্যে চিকিৎসা প্রদান বোয়ালগাঁও রাধামাধব অনাথ আশ্রমের   মহোৎসব কমিটি গঠন, ‎সুজন সভাপতি, মিহির সাধারণ সম্পাদক ও রুহিতাস অর্থ সম্পাদক বিদ্যালয়েই নাটকের হাতেখড়ি,মৃদঙ্গমের কর্মশালায় বিকশিত পড়ুয়াদের সৃজনশীলতা পটিয়ায় জিরি ওঁকারেশ্বর যোগমঠ উপদেষ্টা সমাজসেবক ড.নিপুর চৌধুরীর মায়ের রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা ঝিনাইদহে অসহায় মানুষের মাঝে এক বেলা খাবার বিতরণের মহতী উদ্যোগ আসন্ন জন্মাষ্টমী পালন উপলক্ষে আনোয়ারা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিশুর সুরক্ষায় সমন্বিত কিশোর বিচার আইনের ১০ বছর পূর্তিতে উত্তর ২৪ পরগনায় গুরুত্বপূর্ণ সভা বিদ্যালয়েই নাটকের হাতেখড়ি,মৃদঙ্গমের কর্মশালায় বিকশিত পড়ুয়াদের সৃজনশীলতা কোটচাঁদপুরে নিখোঁজের ৪ দিন পর দিনমজুরের ভাসমান মরদেহ উদ্ধার

পূর্ণ্যার্থীদের সেবাই ঈশ্বরের সেবা’‌মাস ব্যাপী হাজার হাজার পূর্ণ্যার্থীর বিনামূল্যে চিকিৎসা প্রদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা

সেবা হি পরমো ধর্মঃ” শ্রাবণ মেলায় বাবা তারকনাথের মন্দিরে আগত সকল পুণ্যার্থীদের সেবায় আয়োজিত হলো চিকিৎসা শিবির। সমাজসেবী পিনাকী গাঙ্গুলী মহাশয়ের একান্ত ইচ্ছাকে বাস্তবায়িত করতে উদ্যোগ নেন হুগলির বামুনিয়া সন্ন্যাস আশ্রমের গোঘাট প্রধান শ্রী জ্ঞানানন্দ মহারাজ,তারকেশ্বর মন্দির কমিটি এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী গণেশ চক্রবর্তী। সকলের যৌথ উদ্যোগ এবং কলকাতা হার্ট লাং সেন্টারের অধিকর্তা ও বিশিষ্ট সিনিয়র কার্ডিয়াক সার্জন ডাঃ অর্ণব মাইতির সহযোগিতায় শ্রাবণ মাস জুড়ে ২৪ ঘণ্টা ধরে হাজার হাজার পূর্নার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। তারকেশ্বর স্টেশন চত্বরে দীর্ঘ ১ মাস ব্যাপী সম্পূর্ণ নিখরচায় সম্পূর্ণ সেবা মূলক উদ্যোগ নিয়ে ২৪ ঘণ্টা প্রাথমিক চিকিৎসা শিবির সফলভাবে পরিচালিত হয়। যেখানে দূর দূরান্ত থেকে আসা হাজার হাজার পূর্ণ্যার্থীদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। ২০ আগষ্ট,বৃহস্পতিবার ২০২৬ এই শিবিরের সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হয়। উপস্থিত ছিলেন, বামুনিয়া সন্ন্যাস আশ্রমের জ্ঞানানন্দ মহারাজ,বিশিষ্ট সিনিয়র কার্ডিয়াক সার্জন এবং কলকাতা হার্ট লাঙ সেন্টারের অধিকর্তা ডাঃ অর্ণব মাইতি,বিশিষ্ট সমাজসেবী শ্রী গণেশ চক্রবর্তী,দার্জিলিং রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্বামী অক্ষয়ানন্দ পুরী মহারাজ,আরপিএফ অফিসার আর কে গুপ্তা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সিনিয়র কার্ডিয়াক সার্জন এবং কলকাতা হার্ট লাঙ সেন্টারের অধিকর্তা ডাঃ অর্ণব মাইতি বলেন‘‌‘‌শিব পুরাণের শিক্ষা আমাদের শিখিয়েছে যে মানবসেবাই আসলে পরমেশ্বরের আরাধনা। এই আদর্শকে সংকল্প করেই দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার শিবভক্তের জন্য আমাদের দক্ষ মেডিক্যাল টিম দিন-রাত ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসা পরিষেবা প্রদান করেছে। এটি কেবল চিকিৎসা ছিল না, ছিল আমাদের ঈশ্বরের প্রতি ভক্তি আনুগত্য ও কর্তব্য।’‌’‌বিশিষ্ট সমাজ সেবী গণেশ চক্রবর্তী বলেন,বাবা তারক নাথের কৃপায় আগামী বছর এই পরিষেবাকে আরও ত্রুটিহীন এবং বৃহত্তর আকারে ভক্তদের কাছে পৌঁছে দিতে আমরা সর্বতোভাবে চেষ্টা করব।’‌’‌বামুনীয়া মঠের স্বামী জ্ঞানানন্দ মহারাজ বলেন,এই এক মাসের অক্লান্ত নিঃস্বার্থ সেবা আমাদের পুরো হুগলি জেলার বিভিন্ন অঞ্চল জুড়ে সারা বছর স্বাস্থ্য পরীক্ষা শিবির ও সমাজ কল্যাণ কাজ করার প্রেরণা যোগালো।’‌’
সমাজ‌সেবী পিনাকী গাঙ্গুলি মনে করেন প্রশংসার মোহ ত্যাগ করে কাজ করাই হলো ঈশ্বরের শ্রেষ্ঠ আরাধনা। এই চিন্তাভাবনা নিয়েই তিনি এগোচ্ছেন। আগামী দিনে আরও সেবা করার সুযোগ তিনি করবেন বলে জানান। ডাঃ অর্ণব মাইতি ‌বামুনিয়া আশ্রমের প্রধান,মন্দির কমিটি এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্সের আরপিএফ সকল আধিকারিক ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।‌ উদ্যোক্তাদের পক্ষ থেকে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তারকেশ্বর মন্দিরের তরফ থেকে শ্রী রঞ্জন চোঙদার মহাশয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102