সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বারৈয়াঢালা নারায়ণ আশ্রমে স্বামী মাধবানন্দ মহারাজের আবির্ভাব উৎসব পৌরসভা বিদ্যাসাগর মঞ্চে চট্রল সেবা সমিতির মা মনসা দেবী পূতিপাঠের আসর গোবরডাঙ্গা মৃদঙ্গমের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন আনোয়ারায় ১৫ আগস্ট ছাত্রলীগের ব্যানারে মিছিল, সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সায়েমসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের  উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আনোয়ারায় চোলাই মদ সেবনরত অবস্থায় আটক ২, অর্থদন্ড ও কারাদন্ড আনোয়ারায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মৎস্যজীবীদের পাশে থাকার আশ্বাস এমপি সরওয়ার জামাল নিজামের সিলেট মহানগরীর সংশ্লিষ্ট থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত জনবান্ধব ভূমিসেবার প্রত্যয় ফটিকছড়ির নতুন এসি ল্যান্ড রহমত উল্লাহর যথাযোগ্য মর্যাদায় সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

বারৈয়াঢালা নারায়ণ আশ্রমে স্বামী মাধবানন্দ মহারাজের আবির্ভাব উৎসব

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

অরুণ নাথ :

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক কলেজ প্রভাষক ও গবেষক পলাশ কান্তি নাথ রণী বলেন, যুগে যুগে মহামানবগণ আলো ছড়াতে পৃথিবীতে আর্বিভূত হন। শ্রীমৎ স্বামী মাধবানন্দ মহারাজ ছিলেন একজন মহাসাধক ও মানবতার পূজারী। গীতার অসাম্প্রদায়িক ও মানবীয় দর্শন সমাজে শান্তির বার্তা দেয়। আজকের শিক্ষার্থীরা ধর্ম তথা মহামানবদের আদর্শ বুকে ধারণ করে আলোকিত নাগরিক হয়ে গড়ে উঠে একদিন দেশমাতৃকা গঠনে ভূমিকা রাখবে। আজকের প্রজন্মকে আগামী দিনের সম্পদে পরিণত করতে অভিভাবক এবং সমাজকে দায়িত্ব নিতে হবে।
গত ১৪ আগস্ট সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা শ্রীশ্রী নারায়ণ আশ্রমে শ্রীমৎ স্বামী মাধবানন্দ মহারাজের ১৪৯তম আবির্ভাব উৎসবের ধর্মসম্মেলন, বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষায় উত্তীর্ণ কৃতীশিক্ষার্থীদের সংর্বধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আশ্রম পরিচালনা পরিষদের কার্যকরী সভাপতি ননীগোপাল দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক উত্তম কুমার নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক বিকাশ চৌধুরী, প্রধান বক্তা ছিলেন সীতাকুণ্ড বিজয় স্মরণী কলেজের সহকারী অধ্যাপক শুকলা রাণী দেবী। আলোচনা পর্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশ্রম পরিচালনা পরিষদের উপদেষ্টা মিলন শীল, বাগীশিক সীতাকুণ্ড উপজেলা সংসদের সিনিয়র সহ-সভাপতি ভগীরথ চন্দ্র দে, আশ্রম পরিচালনা পরিষদের সহ-সভাপতি রতন কুমার নাথ, মাধবানন্দ গীতা শিক্ষালয়ের প্রশিক্ষক মিল্কী রাণী দেবী, আশ্রম পরিচালনা সংসদের সাংস্কৃতিক সম্পাদক দুলাল দাশ, আজীবন সদস্য ডাঃ রামেশ্বর নাথ, ডাঃ বাসুদেব নাথ ও ইউনিয়ন বাগীশিক সংগঠক রনি নাথ। শেষে বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদ কর্তৃক পরিচালিত ২০২৫ সনের বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষায় জেলা ও উপজেলা পর্যায়ে উত্তীর্ণ কৃতীদের মাঝে সনদপত্রসহ উপহার প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়। পরেরদিন ধর্মীয় অনুষ্ঠানমালা পালনসহ ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102