বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ১২ লাখ টাকার ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল হ্যালো কলকাতা এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’এবং সমাজ-সাংস্কৃতিক কল্যাণ উৎসব ফটিকছড়িতে হাসপাতাল সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ‘এক নম্বর ইটের বরাদ্দ, কাজে দুই নম্বর’ হিলিতে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাষ্ট্রপতির সিলেট সফরকে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মন্ত্রী আরিফুলের বৈঠক ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন্ন পারকিতে খাস জমি দখল করে স্থাপনা, সরিয়ে নিতে  প্রশাসনের নির্দেশ চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতা এম এ হাশেম রাজু আনোয়ারায় মাদক সেবনরত অবস্থায় আটক যুবক, অর্থ ও কারাদণ্ড

ঝিনাইদহে অসহায় মানুষের মাঝে এক বেলা খাবার বিতরণের মহতী উদ্যোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের আরাপপুরে অসহায়, গরিব ও দুস্থ মানুষের মুখে অন্ন তুলে দিতে প্রতি শুক্রবার এক বেলা খাবারের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্পূর্ণ ব্যতিক্রমী ও মানবিক এই উদ্যোগটির বাস্তবায়নে কাজ করছে ‘মা আমেনা ফাউন্ডেশন’ এবং সার্বিক মানব সেবায় নিয়োজিত রয়েছে ‘বাংলাদেশ প্রেসক্লাব-ঝিনাইদহ শাখা’। ২১শে আগস্ট শুক্রবার আরাপপুরে আমিনুল কমপ্লেক্সে এর নিচে অসহায়, গরিব ও দুস্থ ১০০ জন মানুষের মাঝে দুপুরে এক বেলা খাবারের আয়োজন করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আরাপপুরে অবস্থিত আমিনুল কমপ্লেক্সের নিচতলায় প্রতি শুক্রবার এই খাদ্য বিতরণ কর্মসূচি পরিচালিত হবে। সমাজের পিছিয়ে পড়া এবং ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই সেবামূলক কার্যক্রমের সূচনা করা হয়েছে।
এই মহতী উদ্যোগটির সার্বিক পরিচালনায় রয়েছেন সাংবাদিক স্বপন মাহমুদ, এম.এ কবীর, সাকিবুল ইসলাম লাবু, সাজ্জাদুল হক মিলন, হারুন অর রশীদ ও মোসলেম উদ্দীন, তানভীর সরদার, আব্দুস সালাম (জয়) সহ স্থানীয় আরও বেশ কয়েকজন মানবিক ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, বর্তমান পরিস্থিতিতে সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষেরা যেন অন্তত সপ্তাহে একদিন ভালো ও পুষ্টিকর খাবার খেতে পারেন। সেই উদ্দেশ্যেই তারা একত্রিত হয়েছেন। এই কার্যক্রমকে নিয়মিত ও আরও বড় পরিসরে চালিয়ে নেওয়ার জন্য তারা সমাজের বিত্তবান ও মানবিক গুণসম্পন্ন সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102