
প্রথম ডেক্স
কাশিয়াইশ অগ্রগামী পরিষদ এর উদ্যোগে আগামী ১০ইঅক্টোবর শনিবার দিনব্যাপী মহালয়া বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে উদযাপিত হবে।
অনুষ্ঠান মালার মধ্যে শ্রীশ্রীচন্ডী পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহালয়া আলোচনা, ত্রিকালদর্শী মহামায়া নাটক ও প্রসাদ বিতরন।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় শ্রীমতি তুলিকা মূখার্জী ও শ্রী নয়ন গুহ। শ্রীশ্রীচন্ডী পাঠ করবেন শ্রী কাজল চক্রবর্তী, মহালয়া আলোচনা শুভ উদ্বোধন ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলিত করবেন বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব শ্রী দিলীপ কুমার ধর, প্রধান আলোচক অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী বিশিষ্ট ধর্মতত্ত্ববিধ ও সনাতনী ব্যক্তিত্ব। শুভেচ্ছা বক্তব্য অগ্রগামী পরিষদ এর সভাপতি শ্রী প্রদীপ দাশ ও সাধারন সম্পাদক শ্রী বিরাজ চক্রবর্তী, সহ সভাপতি শ্রী দেবাশীষ মূখার্জী, সহ সাধারন সম্পাদক শ্রী সুষ্ময় দাশ, অর্থ সম্পাদক শ্রী বিমল দাশ, সাংগঠনিক সম্পাদক শ্রী বাবুন তালুকদার, দপ্তর সম্পাদক শ্রী জয় দাশগুপ্ত, কার্যকরী সদস্য শ্রী রাহুল চক্রবর্তী সানু, মহোৎসব উদযাপন পরিষদ এর সভাপতি শ্রী অমল দাশ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখবেন সাধারন সম্পাদক শ্রী রতন মুখার্জি, অর্থ সম্পাদক শ্রী সজীব দত্ত, দুর্গোৎসব উদযাপন পরিষদ এর সভাপতি শ্রী উত্তম চক্রবর্তী পুলক, সাধারন সম্পাদক শ্রী কমল দাশ শিমুল, সাংগঠনিক সম্পাদক শ্রী রুবেল নন্দী ও অর্থ সম্পাদক শ্রী তিলক দাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ। রাত ৮ টায় ধর্মীয় নাটক ত্রিকালদর্শী মহামায়া।
পরিশেষে আনন্দ বাজারে প্রসাদ বিতরন করা হবে।অগ্রগামী পরিষদ এর পক্ষ থেকে সকল গ্রামবাসী ও সনাতনী সমাজের সকলকে উপস্থিত থাকার আহবান ও অনুষ্ঠানকে প্রানবন্ত করার অনুরোধ জানিয়েছেন।