
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মেয়াদোত্তীর্ন পণ্য বিক্রির দায়ে এক মুদি দোকানিকে দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
আজ সোমবার (৫ অক্টোবর ) উপজেলার বটতলী ইউনিয়নের বটতলী বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করেন
আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার।
অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে মুদির দোকানী ইকরামুল (৩৮) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
জনস্বার্থে আনোয়ারা উপজেলার নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার।