
—তরুণ বিশ্বাস কলকাতা—
কলকাতার টি এন্ড টি সরগম মিউজিক একাডেমী আয়োজিত পূজোর বৈঠকি আড্ডা লাল চোখাট পূর্ব পুটিয়ারীতে ৪ অক্টোবর রবিবার ২০২৬ অনুষ্ঠিত হলো। একেবারে জমিদার বাড়ির সাজানো সেটে শিল্পীরাও সুসজ্জিত হয়ে এসেছিলেন আক্ষরিক অর্থেই জমিদার বাড়ির ঘরানায়। শিল্পীদের পরিবেশনায় ছিল নিধুবাবুর টপ্পা থেকআগমনী,ভজন, পূজা পর্যায়ের গান,নৃত্য পরিবেশনা ছিল বেশ উপভোগ্য। বাচিক শিল্পী ও অনুষ্ঠান সঞ্চালক প্রদীপ কুমার সেন এই আড্ডায় আড্ডার মেজাজে শোনালেন মনীষীদের কথা। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী অন্তরা দাশগুপ্ত,সোমা কুণ্ডু,সংগীত শিল্পী অন্তরা মুখার্জি,পূজা চ্যাটার্জী,শিশু শিল্পী অভি রুপ হালদার ও কৃষ্ণেন্দু পাল,অর্নিকা চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবি রুবি মন্ডল তাঁর উজ্জ্বল উপস্থিতির স্বাক্ষর রাখেন। সংস্থার কর্ণধার ও বিশিষ্ট তবলিয়া তারক সাহার সার্বিক তত্ত্বাবধানে ছিল আন্তরিকতার ছোঁয়া। তিনি উপস্থিত শিল্পীদের হাতে স্মারক তুলে দেন। সব মিলিয়ে প্রাক পূজা- বৈঠকী আড্ডা অনন্য রূপ পেল।