
অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম) সংবাদদাতা:
চট্টগ্রামের পটিয়া উপজেলার শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ১৭ ইউনিয়ন ভিত্তিক প্রীতি ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ট দিনের খেলা খলিল মীর ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৪শে জুন) বিকেলে অনুষ্টিত খেলায় হাবিলাসদ্বীপ ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ ঠিম দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে-৪-০ গোলের ব্যবধানে ধলঘাট ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদকে পরাজিত করে।এই খেলা পরিচালনায় রেফারীর বাঁশির সর্বশেষ সুরের ফলাফলে হাবিলাসদ্বীপ ইউনিয়ন জয় লাভ করে।
এ খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১০নং হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হাসান। উদ্বোধক ছিলেন ধলঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক নিজাম উদ্দিন।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপি সিনিয়র সদস্য আবু ছালেহ মোহাম্মদ সাইফুদ্দিন।
শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী মোহাম্মদ কামাল উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্টানের সার্বিক সহযোগিতায় ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি ইকবাল সিকদার সুমন।
এছাড়াও উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি,যুগ্ম সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্টানের সার্বিক সহযোগিতায় ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ জিরি ইউনিয়ন শাখা।
অনুষ্টানের প্রধান অতিথি মোহাম্মদ হাসান বক্তব্যকালে বলেন,মাদকমুক্ত সমাজ বির্নিমানে খেলা-ধুলার বিকল্প নেই।যুবসমাজকে ক্রীড়ামুখী ও মনযোগী করতে জিয়া স্মৃতি সংসদ উপজেলার ইউনিয়ন পর্যায় ভিওিক এই ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করে সত্যিকার অর্থে মাদক প্রতিরোধ করার এক মহাঔষধ হিসেবে কাজ করবে।যার কারনে জিয়া স্মৃতি সংসদ সংগঠনের সকল নেতা কর্মীবৃন্দ প্রসংসার দাবীদার।