বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আজাদ ভারত কনক্লেভ ২.০-তে উন্নত বাংলা থেকে উন্নত ভারতের লক্ষ্যে সুশাসনের বার্তা আনোয়ারায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান,৬৫ হাজার টাকা অর্থ দন্ড সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠকে বক্তারাঃ ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন সমগ্র জাতির জন্য কল্যাণ ও মাহাত্ম্যপূর্ণ  অভিভাবকহীন জয় কালীহাটের প্রধান সড়কের  বেহাল অবস্থা, দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা হাকিমপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ আটক ৩ দমদমে স্বস্তিম ফাউন্ডেশনের উদ্যোগে ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন বোয়ালখালীতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা আনোয়ারায় কোরিয়ান ইপিজেড-কাফকো-সিএফএল-চায়না জোন, তবুও চাকরির জন্য ঘুরছেন আনোয়ারার তরুণরা আনোয়ারায় পানিতে পড়ে স্বেচ্ছাসেবক দল নেতার একমাত্র সন্তানের মৃত্যু

শ্রীমতী রুবী দত্ত এর মৃত্যুতে বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ আনোয়ারা শাখার পক্ষ থেকে শোক প্রকাশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎বোয়ালগাঁও রাধামাধব অনাথ আশ্রমের পরিচালনা পরিষদের  উপদেষ্টা মাস্টার মৃণাল কান্তি দত্ত এর সহধর্মিণী ও  বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ আনোয়ারা উপজেলা শাখার সুহৃদ বিশিষ্ট ব্যবসায়ী শ্রী মিহির লাল দত্ত ও প্রকৌশলী  শ্রী নিহার দত্ত এর  মমতাময়ী মা শ্রীমতি রুবি দত্ত  আজ সকাল  সাড়ে নয়টায়   পরলোকে গমন করেছেন। মৃত্যু কালে তিনি স্বামী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।

‎ বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ আনোয়ারা উপজেলা শাখার পক্ষ থেকে শ্রীমতি রুবী দত্ত এর সদগতি কামনা  এবং পরিবারের সদস্যদের প্রতি  গভীর সমবেদনা জানিয়েছেন। পরিষদের নবনির্বাচিত  সভাপতি সাংবাদিক রুপন দত্ত  ও সাধারণ সম্পাদক দীপন দত্ত  এক শোক বার্তায়  বলেন,তাঁর মৃত্যু সংবাদে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সকলেই গভীরভাবে শোকাহত। তাঁর এই মৃত্যু শুধু পরিবারের জন্য নয়, সকল শুভানুধ্যায়ীদের কাছেও এক অপূরণীয় ক্ষতি। জীবনের সকল দায়িত্ব ও ভালোবাসার স্মৃতি রেখে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। আমরা গভীর শ্রদ্ধার সাথে তাঁর পবিত্র আত্মার শান্তি ও সদ্গতি কামনা করছি।শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছি যেন তিনি তাঁদের এই শোক সহ্য করার শক্তি দান করেন। তাঁর স্মৃতি সকলের হৃদয়ে চিরঅম্লান হয়ে থাকবে

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102