
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
বোয়ালগাঁও রাধামাধব অনাথ আশ্রমের পরিচালনা পরিষদের উপদেষ্টা মাস্টার মৃণাল কান্তি দত্ত এর সহধর্মিণী ও বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ আনোয়ারা উপজেলা শাখার সুহৃদ বিশিষ্ট ব্যবসায়ী শ্রী মিহির লাল দত্ত ও প্রকৌশলী শ্রী নিহার দত্ত এর মমতাময়ী মা শ্রীমতি রুবি দত্ত আজ সকাল সাড়ে নয়টায় পরলোকে গমন করেছেন। মৃত্যু কালে তিনি স্বামী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।
বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ আনোয়ারা উপজেলা শাখার পক্ষ থেকে শ্রীমতি রুবী দত্ত এর সদগতি কামনা এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পরিষদের নবনির্বাচিত সভাপতি সাংবাদিক রুপন দত্ত ও সাধারণ সম্পাদক দীপন দত্ত এক শোক বার্তায় বলেন,তাঁর মৃত্যু সংবাদে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সকলেই গভীরভাবে শোকাহত। তাঁর এই মৃত্যু শুধু পরিবারের জন্য নয়, সকল শুভানুধ্যায়ীদের কাছেও এক অপূরণীয় ক্ষতি। জীবনের সকল দায়িত্ব ও ভালোবাসার স্মৃতি রেখে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। আমরা গভীর শ্রদ্ধার সাথে তাঁর পবিত্র আত্মার শান্তি ও সদ্গতি কামনা করছি।শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছি যেন তিনি তাঁদের এই শোক সহ্য করার শক্তি দান করেন। তাঁর স্মৃতি সকলের হৃদয়ে চিরঅম্লান হয়ে থাকবে