মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কলকাতায় ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের ২৬ তম রাজ্য সম্মেলন সম্পন্ন পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ যাত্রা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা রবীন্দ্র ভবনে রুরাল মেডিকেল ডক্টরস অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন র‍্যাম্প থেকে পর্দায়, নিজের মতোই সাবরিনা সাবরিন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ সম্পন্ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে প্রস্তুতি সভা সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা মন্ত্রীর

আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার অভিযোগপত্র দাখিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎আনোয়ারা থানাধীন চেনামতি এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার, গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার এবং দ্রুত তদন্ত সম্পন্ন করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

গত ১৩ জুন  রাতে আনোয়ারা উপজেলার পরৈকড়া ইউনিয়নের চেনামতি গ্রামে সংঘটিত এ মর্মান্তিক ঘটনায় এনি বড়ুয়া ও প্রিয়ন্তী বড়ুয়া নিহত হন এবং অর্ক বড়ুয়া গুরুতর আহত হয়। ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পাওয়ার পরপরই আনোয়ারা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে।

‎তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে ঘটনার একমাত্র আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজপ্রিয় বড়ুয়াকে পটিয়া রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। এছাড়া নিহত এনি বড়ুয়ার মৃত্যুকালীন জবানবন্দি সম্বলিত গুরুত্বপূর্ণ ভিডিও তদন্তে অন্তর্ভুক্ত করা হয়।

‎তদন্তকালে ৪ জন পুলিশ সদস্যসহ মোট ২২ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। আসামি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পোস্টমর্টেম রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, আলামত, সাক্ষ্যপ্রমাণ ও স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ সকল তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মামলার তদন্ত সম্পন্ন করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের পেশাদার, দক্ষ ও নিরলস তদন্ত কার্যক্রমের ফলে মামলা রুজুর মাত্র ১০ দিনের মধ্যে একমাত্র আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজপ্রিয় বড়ুয়ার বিরুদ্ধে অভিযোগপত্র নং-১৪৭, তারিখ ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, ধারা ৩২৩/৩০৭/৩০২ দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী বিজ্ঞ আদালতে দাখিল করা হয়েছে।

<span;>‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102