সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা রবীন্দ্র ভবনে রুরাল মেডিকেল ডক্টরস অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন র‍্যাম্প থেকে পর্দায়, নিজের মতোই সাবরিনা সাবরিন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ সম্পন্ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে প্রস্তুতি সভা সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা মন্ত্রীর রবীন্দ্র ভবনে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এর ৫০ তম সভা – মাদকের বিরুদ্ধে কোন আপোষ হবে না – এসিল্যান্ড মোঃ আবু জাফর মজুমদার আনোয়ারায় এলাকাবাসী ও পুলিশের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি চা বাগান থেকে বিশ্বসেরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মৌলভীবাজারের মেয়ে শান্তা যাদব

ভুবনেশ্বর বিড়লা গ্লোবাল ইউনিভার্সিটির নতুন রেজিস্ট্রার তন্ময় পট্টনায়ক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস কলকাতা—

ভারতের খ্যাতনামা ভুবনেশ্বরের অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয় বিড়লা গ্লোবাল ইউনিভার্সিটি বিজিইউ তাদের নতুন রেজিস্ট্রার হিসেবে তন্ময় পট্টনায়কের নিয়োগের ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২৩ জুন মঙ্গলবার ২০২৬ উচ্চশিক্ষা প্রশাসনের একজন অভিজ্ঞ পেশাজীবী হিসেবে তন্ময় পট্টনায়ক বিশ্ববিদ্যালয় পরিচালনা,বিধিবদ্ধ নিয়ম মেনে চলা, একাডেমিক প্রশাসন এবং প্রতিষ্ঠান গঠনের ক্ষেত্রে সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। বিড়লা গ্লোবাল ইউনিভার্সিটিতে যোগদানের আগে তিনি রাজস্থানের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি প্রশাসনিক কাঠামো গড়ে তোলা,প্রশাসনিক প্রক্রিয়ার উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও তিনি ভুবনেশ্বরের কেআই আইটি KIIT বিশ্ব বিদ্যালয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে ছিলেন। তাঁর কর্মজীবনে তিনি নানা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক ও স্বীকৃতি-সংক্রান্ত উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে রয়েছে দুইবার ন্যাক NAAC স্বীকৃতি অর্জন, আইসিএআর ICAR স্বীকৃতি,ইউজিসি UGC বিসিআই BCI, সিওএ COA এনসিটিই NCTE এবং পিসিআই PCI-এর অনুমোদন প্রাপ্তি, পাশাপাশি ইউজিসি- ডিইবি UGC-DEB থেকে অনলাইন ও ওপেন অ্যান্ড ডিস্ট্যান্স লার্নিং ODL কর্মসূচির অনুমোদন নিশ্চিত করা।
বিড়লা গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক কুলভূষণ বালুনি বিশ্ববিদ্যালয়ে নতুন রেজিস্ট্রারকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। বিড়লা গ্লোবাল ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত হওয়ার অভিজ্ঞতা সম্পর্কে তন্ময় পট্টনায়ক বলেন, “বিড়লা গ্লোবাল ইউনিভার্সিটির অংশ হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। একাডেমিক উৎকর্ষ, উদ্ভাবন এবং সর্বাঙ্গীণ শিক্ষার প্রতি অঙ্গী কারের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই নিজস্ব পরিচিতি গড়ে তুলেছে। বিশ্ব বিদ্যালয়ের পরিচালন পর্ষদ,শিক্ষক ও কর্মী দের সঙ্গে এক যোগে কাজ করে সুশাসন জোরদার করা, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করা এবং আরও স্বচ্ছ ও শিক্ষার্থী-কেন্দ্রিক পরিবেশ গড়ে তোলার জন্য আমি প্রতিশ্রুতি বদ্ধ।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102