বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার অভিযোগপত্র দাখিল সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্রীমতী রুবী দত্ত এর মৃত্যুতে বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ আনোয়ারা শাখার পক্ষ থেকে শোক প্রকাশ পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ট ম্যাচে হাবিলাসদ্বীপ ইউনিয়নের জয় ফটিকছড়িতে দুর্নীতি বিরোধী বিতর্কে ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ চ্যাম্পিয়ন প্রকৌশলী নিহার দত্ত এর মায়ের মৃত্যুতে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ ভুবনেশ্বর বিড়লা গ্লোবাল ইউনিভার্সিটির নতুন রেজিস্ট্রার তন্ময় পট্টনায়ক কলকাতার মাদারীপুরে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি প্রযোজকদের ভোটাধিকারের দাবিতে সামসুল আলম

ফটিকছড়িতে দুর্নীতি বিরোধী বিতর্কে ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ চ্যাম্পিয়ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

নয়ন নাথ, ফটিকছড়ি

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যে আয়োজিত উপজেলা পর্যায়ের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এ চ্যাম্পিয়ন হয়েছে ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ।

মঙ্গলবার উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

ফটিকছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় তাসনিমাহ তাবাচ্ছুম চৌধুরী শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন। বিজয়ী দলের অন্য সদস্যরা হলেন নূরে জান্নাত ওহী ও মোছাইবা ইসলাম নাবিহা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ শহীদুল আজম শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই অর্জন তাদের যুক্তিচর্চা, মেধা ও অধ্যবসায়ের স্বীকৃতি এবং বিদ্যালয়ের জন্য গৌরবের বিষয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102