রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা বার্তা কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করতে জমি পরিদর্শন সরকারি দপ্তরে এসে মানুষ যেন স্বস্তি পান সেটা নিশ্চিত করতে হবে – আনোয়ারায় ডিসি জাহিদ শুধু চিকিৎসা দিয়ে ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব নয় – আনোয়ারায় ডিসি-এসপি সন্দ্বীপ টু চট্টগ্রাম সেতু বাস্তবায়ন ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আনোয়ারায় যুবকের মাদক সেবন, অর্থ ও কারাদণ্ড প্রকৌশলী আলহাজ্ব ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম খানের ইন্তেকাল,বিভিন্ন মহলের শোক উত্তর ২৪ পরগনার হাবড়া গণদীপায়নে দেবনাথ পরিবারের শারদীয়া দুর্গাপূজা – বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত আনোয়ারায় প্রায় ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার,আটক ২

বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি-ঃ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের তালতলা এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোহাম্মদ মানিক (পিতা: বদিউল আলম)-কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক জানান, অবৈধভাবে মাটি কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং কৃষি জমির ক্ষতি হচ্ছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102