বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক মোস্তফা তৌফিক আনোয়ারায় মাদক ও কিশোরগ্যাং এর বিরুদ্ধে এলাকাবাসী ও ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন গানের জগৎ থেকে টিভি স্ক্রিনে নতুন রূপে তাসমিম জামান স্বর্ণা এফডিসিতে আবারও সাংবাদিক পেটানোর হুমকি দিলেন জয় চৌধুরী সিলেট পলিটেকনিকের ইলেকট্রিক্যাল টেকনোলজির সরোজ কুমারের পদোন্নতিতে শিক্ষার্থীদের সংবর্ধনা জাতীয় প্রযুক্তি দিনে মনিপাল হসপিটাল রোবোটিক সামিট নেটওয়ার্কের উদ্ধোধন আনোয়ারায় গৃহবধূর আত্নহত্যা প্ররোচনা মামলায় স্বামীকে গ্রেফতার করলো র‌্যাব-৭ ” আমরা দালাল নই ‘ ঝিনাইদহে ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ভালোবাসার নতুন গল্পে রুবেল খান ও রোজিনা নর্থ ইংল্যান্ডের হল শহরে জমকালো আয়োজনে পারিবারিক গেট টুগেদার সম্পন্ন

কোরআনে হাফেজদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিবেন বলে ঘোষণা দেন ডাক্তার সৈকত বড়ুয়া

উৎপল বড়ুয়া
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া

স্বাধীনতার পর মহেশখালীর উত্তর অঞ্চলের কালামারছাড় ইউনিয়নে সর্বপ্রথম বৃহত্তম আয়োজন ঈদ পূর্ণমিলনী,কুরআনের আলো হিফজুল কোরআন কেরাত,হামদ ও নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের সন্তান মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত বড়ুয়া।

তিনি বক্তব্য রাখতে গিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান এবং কোরআনে হাফেজদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিবেন বলে ঘোষণা দেন।

তিনি এসময় বলেন,আমার কালারমারছড়া ইউনিয়নের বা মহেশখালী’র সন্তান এ পরিচয় দিতে আমি গর্ববোধ করি।আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন,যেন আপনাদের সেবাদান করতে পারি।

তিনি আরো বলেন, কোনো কোরআনে হাফেজ ডা. সৈকত বড়ুয়া’র কাছে চিকিৎসা নিতে গেলে হাফেজ পরিচয় দিলে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102