—তরুণ বিশ্বাস,কলকাতা—
এপিলেপ্সি অন্যতম পরিচিত স্নায়বিক রোগ হলেও,এই রোগকে ঘিরে এখনও নানা ভুল ধারণা,ভয় এবং সামাজিক কুসংস্কার রয়েছে। সাধারণত এপিলেপ্সির খিঁচুনি বলতে হঠাৎ মাটিতে পড়ে যাওয়া এবং শরীরের উপর নিয়ন্ত্রণ হারানোর মতো উপসর্গকেই বোঝানো হয়। তবে এপিলেপ্সি বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে। এর মধ্যে রয়েছে অল্প সময়ের জন্য একদৃষ্টিতে তাকিয়ে থাকা,সাময়িক বিভ্রান্তি, অস্বাভাবিক অনুভূতি এবং অনিচ্ছাকৃত শারীরিক নড়াচড়া। এই সচেতনতার অভাব দূর করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়ে মণিপাল হসপিটাল, ইএম বাইপাস ন্যাশনাল এপিলেপ্সি ডে উপলক্ষে ‘অভিজ্ঞতা থেকে সচেতনতার উদ্যোগ’শীর্ষক একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। ১৯ নভেম্বর বৃহস্পতিবার ২০২৬ এই উদ্যোগে চিকিৎসা বিশেষজ্ঞদের পাশাপাশি সাধারণ মানুষের অভিজ্ঞতাও তুলে ধরা হয়,
খিঁচুনির পর্ব থেকে স্বাভাবিক ও সক্রিয় শৈশবে ফিরে আসার এক শিশুর যাত্রা
সময়মতো চিকিৎসাগত হস্তক্ষেপ এবং ধারাবাহিক পরিচর্যার গুরুত্ব প্রতিফলিত হয়েছে মুর্শিদাবাদের পাঁচ বছরের শিশু রোহিত পাল নাম পরিবর্তিত এর সুস্থ হয়ে ওঠার যাত্রায়। প্রথমদিকে শিশুটিকে সম্পূর্ণ সুস্থ বলেই মনে হয়েছিল এবং তার মধ্যে কোনও স্পষ্ট শারীরিক উপসর্গও ছিল না। তবে পরবর্তীকালে তার বারবার বমি ও মাথা ঘোরার সমস্যা দেখা দিতে শুরু করে, যা শেষ পর্যন্ত খিঁচুনিতে পরিণত হয়। এই ঘটনার পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। সে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং নড়াচড়া করতেও অক্ষম হয়ে যায়। সন্তানের শারীরিক অবস্থার আকস্মিক অবনতিতে উদ্বিগ্ন হয়ে তার বাবা-মা চিকিৎসার জন্য যোগাযোগ করেন।
সময়মতো চিকিৎসাগত হস্তক্ষেপ এবং উপযুক্ত চিকিৎসার ফলে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে রোহিত এবং বর্তমানে সে আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। পরিবারের অভিজ্ঞতা জানিয়ে তার বাবা গৌরব পাল নাম পরিবর্তিত বলেন,প্রথমদিকে রোহিতকে সম্পূর্ণ সুস্থ বলেই মনে হয়েছিল। তার মধ্যে কোনও স্পষ্ট শারীরিক উপসর্গও ছিল না। কিন্তু পরবর্তীকালে তার বারবার বমি ও মাথা ঘোরার সমস্যা দেখা দিতে শুরু করে, যা শেষ পর্যন্ত খিঁচুনিতে পরিণত হয়। এই ঘটনার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, এমনকী নড়াচড়া করতেও পারছিল না। তখনই আমরা পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারি এবং অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করি। একইভাবে,এপিলেপ্সিতে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও শুধুমাত্র রোগ নির্ণয়ের ভিত্তিতে অপ্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ করা উচিত নয়।
ডাক্তার অম্লান মণ্ডল, সিনিয়র কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান স্নায়ুরোগ বিভাগ,মণিপাল হসপিটাল, ইএম বাইপাস বলেন, এপিলেপ্সি সম্পর্কে মানুষের মধ্যে প্রায়শই ভুল ধারণা এই তুলনামূলকভাবে কম স্পষ্ট উপসর্গগুলি চিহ্নিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এপিলেপ্সির সঙ্গে যুক্ত মানসিক ও সামাজিক সমস্যাগুলির উপর গুরুত্ব দিয়ে ডাক্তার পেয়ালী সরকার,কনসালট্যান্ট স্নায়ুরোগ বিভাগ,মণিপাল হসপিটাল,ইএম বাইপাস বলেন,এপিলেপ্সিতে আক্রান্ত ব্যক্তিদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অনেক সময় রোগটি নিজে নয়,বরং এই রোগকে ঘিরে থাকা ভুল ধারণা,ডাক্তার ভাস্বর ভট্টাচার্য,অ্যাসোসিয়েট কনসালট্যান্ট,মণিপাল হসপিটাল,ইএম বাইপাস বলেন,কাউকে খিঁচুনি হতে দেখলে ভয় পাওয়া স্বাভাবিক।