বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চট্টগ্রাম নগরীতে পুলিশের পিকআপ ভ্যান চুরি, কর্ণফুলী থেকে উদ্ধার প্রজেক্ট সুকুন”শীঘ্রই হাওড়ার লিলুয়া বড় গেটের কাছে উদ্বোধন হতে চলেছে আনোয়ারায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে প্রদীপ সংঘের জগদ্ধাত্রী পূজার সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু সন্তানের ভবিষৎ অপেক্ষা করতে পারে না,নিশি আগরওয়াল প্রকাশনা উৎসব অ্যামোনিয়াম ঘাটে ছট পুজো উপলক্ষে রতন বণিকের নেতৃত্বে জন সেবামূলক পরিসেবা ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি এবং প্যান ইন্ডিয়া ব্রয়লার যৌথভাবে ন্যাশনাল চিকেন ডে পালিত মন্ত্রী আরিফুল হকের চমক, সিলেটের জৈন্তাপুর উপজেলা পৌরসভায় উন্নীত হচ্ছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

প্যারা লিগ্যাল ভলান্টিয়ারের তৎপরতায় রুখল বাল্যবিবাহ
—তরুন বিশ্বাস,কলকাতা— ডিএলএসএ-র প্যারা লিগ্যাল ভলান্টিয়ারের সময়োচিত তৎপরতা এবং পুলিশের সক্রিয় সহযোগিতায় উত্তর ২৪ পরগনায় রোধ করা গেল এক নাবালিকার প্রস্তাবিত বিয়ে। ১৫ নভেম্বর রবিবার ২০২৬ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ডিএলএসএ প্যারা লিগ্যাল ভলান্টিয়ার বনানী রায় বিষয়টি জানতে পেরে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করেন। তাঁর উদ্যোগে দত্তপুকুর থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে পুলিশও দ্রুত হস্তক্ষেপ করে। প্রশাসন ও পুলিশের সম্মিলিত তৎপরতায় শেষ পর্যন্ত বিয়ে বন্ধ করা সম্ভব হয়। নাবালিকার অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাল্য বিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে ডিএলএসএ-র ধারাবাহিক সচেতনতা ও প্রতিরোধমূলক ভূমিকা আরও একবার সামনে এল।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102