শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ৫৬ বছরের ঐতিহ্যবাহী মসজিদের পুনর্নির্মাণ, প্রথম তলার উদ্বোধন একটি শিক্ষাবর্ষের অর্জিত জ্ঞান, মেধা ও অধ্যবসায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ সময় এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর এপিলেপ্সি দিবস সম্পর্কে সচেতনতার বার্তা দিল মণিপাল হসপিটাল ইএম বাইপাস পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী কল্যাণ সঙ্ঘের বিজয়া,দীপাবলি ও ছটপূজার শুভেচ্ছা অনুষ্ঠান বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর স্মরণে শোকসভা অনুষ্ঠিত কালীগঞ্জে নামাজের সময় ‘রিয়া পেপার হাউজ’ দোকানে চুরি আনোয়ারায় এমপির বাসভবনে হামলা-ভাঙচুর ও নাশকতার চেষ্টা , গ্রেপ্তার ৭ পটিয়ায় জিরি রাধামাধব মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের দামোদর প্রদীপ প্রজ্বলন উৎসব উদযাপন যে কারণে ঘোষিত হয়নি আনোয়ারার গুরুত্বপূর্ণ দুই ইউনিয়নের ভোটের তারিখ

পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী কল্যাণ সঙ্ঘের বিজয়া,দীপাবলি ও ছটপূজার শুভেচ্ছা অনুষ্ঠান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

 

—তরুণ বিশ্বাস,কলকাতা—

রাষ্ট্র,প্রদেশ ও কর্মচারি হিতের উদ্দেশ্য নিয়ে পথচলা শুরু পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারি কল্যাণ সঙ্ঘের। এই সংগঠনের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির বিজয়া,দীপাবলী ও ছটপূজার বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান হল ১৯ নভেম্বর বৃহস্পতি বার ২০২৬ বারাসাতের রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে । তৎসহ সংগঠনের জেলা কার্যালয়ের উদ্বোধনও হল এদিন। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও এদিনের সম্মেলনে কর্মীদের উপস্থিতিতে প্রেক্ষা গৃহ ভরে যায়। সাধারণ সদস্য,কমিটির কার্যকর্তাদের পাশাপাশি বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন বারাসাত মহকুমার তথ্য ও সংস্কৃতি আধিকারিক নন্দী বর্ধন মন্ডল,বিজেপি-র রাজ্যস্তরের নেত্রী বিভা মজুমদার,ভারতীয় জনতা পার্টির বারাসাত সাংগাঠনিক জেলার সভাপতি দীপঙ্কর চক্রবর্তী,প্রাক্তন সৈনিক, স্বয়ংসেবক ও সমাজসেবী শান্তনু সাহা,বারাসাত ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বড়োবাবু শ্যামলকুমার বণিক সহ অন্যান্যরা। এদিন সংগঠনের নেতৃত্ব সকল সদস্যদের উদ্দেশ্যে একতা বদ্ধ হয়ে কাজ করার বার্তা দেন। পাশাপাশি অফিসে কাজের জন্য আসা সাধারণ মানুষদের প্রতি সহমর্মী হয়ে তাঁদের সমস্যা সমাধানের জন্য যত্নশীল হওয়ার কথাও উঠে আসে অন্যদিকে, রাজনৈতিক ব্যক্তিরা জানান, দেশ গড়ার কাজে সরকারি কর্মীদের ভূমিকা অনস্বীকার্য। তাঁরাই পারেন দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে। কর্মচারীরা দেশ সমাজ হিতে স্বচ্ছ ভাবে দায়িত্বটুকু পালন করুন। দল ও সরকারের তাঁদের পাশে সব সময়ই আছে। দীপঙ্কর বাবু আহবান জানান, সবাই একছাতায় আসুন। একজোট হয়ে মানুষের সেবা করুন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102