শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ৫৬ বছরের ঐতিহ্যবাহী মসজিদের পুনর্নির্মাণ, প্রথম তলার উদ্বোধন একটি শিক্ষাবর্ষের অর্জিত জ্ঞান, মেধা ও অধ্যবসায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ সময় এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর এপিলেপ্সি দিবস সম্পর্কে সচেতনতার বার্তা দিল মণিপাল হসপিটাল ইএম বাইপাস পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী কল্যাণ সঙ্ঘের বিজয়া,দীপাবলি ও ছটপূজার শুভেচ্ছা অনুষ্ঠান বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর স্মরণে শোকসভা অনুষ্ঠিত কালীগঞ্জে নামাজের সময় ‘রিয়া পেপার হাউজ’ দোকানে চুরি আনোয়ারায় এমপির বাসভবনে হামলা-ভাঙচুর ও নাশকতার চেষ্টা , গ্রেপ্তার ৭ পটিয়ায় জিরি রাধামাধব মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের দামোদর প্রদীপ প্রজ্বলন উৎসব উদযাপন যে কারণে ঘোষিত হয়নি আনোয়ারার গুরুত্বপূর্ণ দুই ইউনিয়নের ভোটের তারিখ

কালীগঞ্জে নামাজের সময় ‘রিয়া পেপার হাউজ’ দোকানে চুরি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

 

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে দোকানমালিক নামাজ আদায় করতে যাওয়ার সুযোগে ‘রিয়া পেপার হাউজ’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ক্যাশ ড্রয়ার ভেঙে নগদ ৭২ হাজার টাকা ও একটি স্মার্টফোন চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে কালীগঞ্জ পৌরসভার নিশ্চিন্তপুর এলাকায় সরকারি নলডাঙ্গা ভূষণ হাইস্কুল রোডে কৃষি ব্যাংকের সামনে অবস্থিত ‘রিয়া পেপার হাউজ’ বন্ধ করে পাশের মসজিদে নামাজ আদায় করতে যান দোকানমালিক মো. রেজাউল ইসলাম। নামাজ শেষে দুপুর পৌনে ২টার দিকে দোকানে ফিরে এসে তিনি শাটার অর্ধেক খোলা এবং ক্যাশ ড্রয়ারের তালা ভাঙা দেখতে পান।
এ সময় ক্যাশ ড্রয়ারে রাখা নগদ ৭২ হাজার টাকা এবং বিকাশের এজেন্ট ও ব্যক্তিগত অ্যাকাউন্টে ব্যবহৃত সিমসহ একটি Realme 8 স্মার্টফোন চুরি হয়ে গেছে বলে জানান তিনি।
ভুক্তভোগী ব্যবসায়ী রেজাউল ইসলামের দাবি, দোকানের সামনের ন্যাশনাল ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, অজ্ঞাতনামা দুই ব্যক্তি পরস্পরের সহযোগিতায় দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে দোকানে প্রবেশ করে ক্যাশ ড্রয়ারের তালা ভেঙে টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।
বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মালামালের সন্ধান না পেয়ে তিনি কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত, খোয়া যাওয়া টাকা ও ফোন উদ্ধার এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রেজাউল ইসলাম।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও আটক এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশ শিগগিরই কাজ শুরু করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102