অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া পৌর সদরের ঐতির্য্যবাহী শ্রীশ্রী গৌরাঙ্গ নিকেতন শারদীয় পূজা মন্ডপে সপ্তমীর ১ম দিবসে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শারদীয় দুর্গাপূজা কমিটি’র উদ্যোগে দুইশত সুবিধাবঞ্চিত মা বোনদের হাতে শারদ উপহার বিতরন এবং এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার (১৭ই অক্টোবর) অনুষ্টিত এ অনুষ্টান বাবু তপন ধর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য মো: এনামুল হক এনাম।তিনি বক্তব্যকালে বলেছেন ধর্ম যার যার বাংলাদেশ সবার।মুসলিম,হিন্দু,বৌদ্ধ,
খ্রীষ্টানসহ আরো যত ধর্মালম্ভী আছেন সম্প্রীতির বন্ধনে উৎসব মুখরে যে যার যার মত করে ধর্ম পালন করবে এতে কোনো সন্দেহ নেই।বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এর ঘোষনা এই দেশে ধর্মের দোহায় দিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি,অধিকার খর্ব ও মর্যাদার উপর আঘাত আনবে এসব বৈষম্যহীন বিষয় কোন মতেই ঘটতে দিবেনা।তিনি চান সকল নাগরিকের সম্প্রীতির বন্ধন সৃষ্টির মাধ্যমে শান্তি-শৃঙ্খলায় দেশ গঠন এবং কোন শুভ কাজে অশুভ অপশক্তির বিরোদ্ধে সর্বদা সোচ্চার বিএনপি সরকার,এসব আরো কথা বলেন তিনি।
স্বাগত বক্তব্য রাখেন লায়ন পুলক কান্তি চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা নুরুল ইসলাম সওদাগর, থানা অফিসার ইনচার্জ জিয়াউল হক,বিএনপি নেতা বদরুল খায়ির চৌধুরী,মঈনুল আলম ছোটন,গাজী আবু তাহের,
আবদুল মাবুদ,ছাত্রদল নেতা এস এম নয়ন,পিবলু চৌধুরী,রূপন কান্তি দাশগুপ্ত,শিক্ষক শ্যামল কান্তি দে, দেবাশীষ ধর বাপন,
প্রিয়ব্রত দাশ, রিগ্যান নন্দী, রুপন মিত্র প্রমুখ।
অনুষ্টান সঞ্চালনায় ছিলেন জুয়েল চৌধুরী।
উল্লেখ্য সভা শেষে উৎসাহ,উদ্দীপনায় শারদ উপহারের বস্ত্র সনাতনী মা-বোনদের হাতে তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথিসহ একযোগে অন্যান্য অতিথিবৃন্দ।