সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ঈদে মিলাদুন্নবী ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে সেমিনার শাহ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত খিলগাঁওয়ে জমকালো আয়োজনে প্রো এক্স সিগনেচারের যাত্রা রোটারি ক্লাব অব চিটাগাং সিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস বিতরণ সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত সিনেমা, নাটক ও বিজ্ঞাপনে ব্যস্ত সময় পার করছেন সামি আনোয়ারায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার সিলেটের গোলাপগঞ্জ দক্ষিণ ভাগ সাজিদ আলী ইরশাদ উচ্চ বিদ্যালয় পরিদর্শন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট এর ৯০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন মেধা আছে, প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ও মানসম্মত শিক্ষা: বাণিজ্যমন্ত্রী

গ্যাসের কালোবাজারির খবর করতে গিয়ে সাংবাদিককে মার! জানা ফুলে চাঞ্চল্য

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

–তরুণ বিশ্বাস,কলকাতা—

অবৈধ রিফিলিংয়ের অভিযোগ,ডিলারের স্বামীর বিরুদ্ধে হামলার নালিশ তদন্তে পুলিশ বর্তমান সময়ে গ্যাসের চাহিদা তুঙ্গে। আর সেই সুযোগেই কি চলছে বেআইনি রিফিলিং? গোবরডাঙার জানাফুলে এমনই অভিযোগের খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন সাংবাদিক শান্তনু বিশ্বাস। অভিযোগ, অবৈধ রিফিলিংয়ের খবর প্রকাশে বাধা দেন গ্যাস ডিলারের স্বামী সুধীর কুন্ডু। এরপর তাঁকে সজোরে ঘুষি মেরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সাংবাদিকের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাকে ঘিরে এলাকায় প্রশ্ন উঠেছে, গ্যাস সরবরাহ ব্যবস্থার আড়ালে সত্যিই কি চলছে বেআইনি কারবার? রান্নার গ্যাস এখন শহর থেকে গ্রাম প্রায় প্রতিটি পরিবারের নিত্যপ্রয়োজনীয় জ্বালানি। নিয়ম অনুযায়ী বুকিংয়ের পর নির্ধারিত মূল্যে সিলিন্ডার গ্রাহকের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা। কিন্তু অভিযোগ, কোথাও অতিরিক্ত ডেলিভারি চার্জ, কোথাও রসিদ ছাড়াই টাকা আদায়ের অভিযোগ উঠছে।
শুধু তাই নয়, নিরাপত্তাবিধি উপেক্ষা করে মোটরবাইকে বিপজ্জনকভাবে সিলিন্ডার পরিবহনের ছবিও প্রায়শই দেখা যায় বলে অভিযোগ। ডেলিভারি কর্মীদের একাংশের দাবি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললে চাকরি হারানোর আশঙ্কা থাকে।অবৈধ রিফিলিং থেকে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। সাংবাদিক আক্রান্তের ঘটনাতেও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। গ্যাসের আগুন শুধু উনুনে নয়, প্রশ্ন উঠছে এবার গোটা সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা নিয়েও।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102