শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করতে জমি পরিদর্শন সরকারি দপ্তরে এসে মানুষ যেন স্বস্তি পান সেটা নিশ্চিত করতে হবে – আনোয়ারায় ডিসি জাহিদ শুধু চিকিৎসা দিয়ে ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব নয় – আনোয়ারায় ডিসি-এসপি সন্দ্বীপ টু চট্টগ্রাম সেতু বাস্তবায়ন ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আনোয়ারায় যুবকের মাদক সেবন, অর্থ ও কারাদণ্ড প্রকৌশলী আলহাজ্ব ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম খানের ইন্তেকাল,বিভিন্ন মহলের শোক উত্তর ২৪ পরগনার হাবড়া গণদীপায়নে দেবনাথ পরিবারের শারদীয়া দুর্গাপূজা – বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত আনোয়ারায় প্রায় ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার,আটক ২ কলকাতায় মহাসাড়ম্বরে উদযাপন করা হয়েছে শারদীয়া জীবন্ত-মৃণ্ময় দুর্গাপূজা

সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জালালাবাদ থানা এলাকায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

মহানগরবাসীর জন্য মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মাসব্যাপী মাদকবিরোধী র্যালি ও সমাবেশ কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার ০৮ আগস্ট মহানগরীর জালালাবাদ থানাধীন ০৮ নং কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজারে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা। র্যালি ও সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের সচেতন জনগণ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। তিনি বলেন, মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এবং যুবসমাজ ও দেশের ভবিষ্যৎকে বিপথগামী করে। হতাশা থেকে অনেকে মাদকের দিকে ধাবিত হলেও মাদক কোনো সমস্যার সমাধান নয়; বরং এটি ব্যক্তি ও সমাজে আরও ভয়াবহ সংকট সৃষ্টি করে।
তিনি মাদক প্রতিরোধে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে সন্তানদের চলাফেরা, বন্ধুত্ব ও কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দেন। একই সঙ্গে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শহর, গ্রামবাসী ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, পরিবার ও সমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষা এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের প্রতিটি সচেতন নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102