শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
স্বাধীনতা দিবসে ‘The Yellow Turtle’-এ জমজমাট খাবারের আয়োজন এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত  প্রত্যুষা সিংহ ডাক্তর হতে চায় সিলেটে ট্রিপল মার্ডারদ্রুতবিচার আদালতে বিচার চাইলেন সিসিক প্রশাসক ঝিনাইদহে ‘বাঘাট মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা, আটক ১ বিশ্ব অঙ্গদান দিবসে সিকে বিড়লা হসপিটালে CMRIতে সচেতনতা কর্মসূচি ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র

দেশের মানবসম্পদ উন্নয়নে ট্রেইনার্স অ্যাসোসিয়েশনের জমকালো কনফারেন্স অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া

রাজধানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে শনিবার (১৮ জুলাই) অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘ইন্টারন্যাশনাল ট্রেনার্স কনফারেন্স ২০২৬’। দেশের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট (L&D) ও প্রশিক্ষণ খাতের শীর্ষস্থানীয় সংগঠন ‘ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ এর উদ্যোগে দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। এবারের কনফারেন্সের মূল প্রতিপাদ্য বা থিম ছিল “Skills Matter” (দক্ষতাই আসল)।

অনুষ্ঠানে দেশ-বিদেশের বরেণ্য শিক্ষাবিদ, কর্পোরেট লিডার, এইচআর প্রফেশনাল এবং পাচ শতাধিক প্রশিক্ষণ বিশেষজ্ঞ অংশ নেন।

কনফারেন্সের মূল প্রতিপাদ্য “Skills Matter” (দক্ষতাই আসল) এর ওপর দূরদর্শী ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সম্মানিত প্রেসিডেন্ট এবং বরেণ্য শিক্ষাবিদ ডক্টর কে এম হাসান রিপন। তিনি তাঁর বক্তব্যে বর্তমান কর্পোরেট সেক্টরের বাস্তব চিত্র তুলে ধরে বলেন, “আজকের প্রতিযোগিতাপূর্ণ করপোরেট দুনিয়ায় প্রাতিষ্ঠানিক ডিগ্রির চেয়ে বাস্তবমুখী দক্ষতা বা ‘স্কিলস’ অনেক বেশি জরুরি। আমাদের শিল্পখাতগুলোতে যে বিশাল দক্ষতার ঘাটতি বা স্কিলস গ্যাপ রয়েছে, তা দূর করতে না পারলে বৈশ্বিক বাজারে আমরা পিছিয়ে পড়ব।” তিনি এই গ্যাপ পূরণে সুনির্দিষ্ট ও আধুনিক কিছু সলিউশনস (সমাধান) তুলে ধরেন, যা বাংলাদেশের সামগ্রিক দক্ষতা বৃদ্ধিতে এবং দক্ষ জনশক্তি গড়তে এক অনন্য ও যুগান্তকারী ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করবে বলে উপস্থিত সকলে একমত পোষণ করেন।

এই আন্তর্জাতিক কনফারেন্সের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল আজকের অনুষ্ঠানের মূল কি-নোট প্রেজেন্টেশন (Keynote Presentation)। মালয়েশিয়ার সফল মডেলের আদলে তৈরি করা ‘HRD কর্পোরেশন বাংলাদেশ’ এর এই বিশেষ স্ট্র্যাটেজিক ও রূপান্তরমূলক মডেলটি যৌথভাবে উপস্থাপন করেন ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডক্টর মো. ইউসুফ ইফতি এবং সাউথইস্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য (ভিসি) প্রফেসর ডক্টর ইউসুফ মাহবুবুল ইসলাম।

যৌথ এই কিনোট প্রেজেন্টেশনে তাঁরা দেখান কীভাবে এই মডেলের মাধ্যমে বেসরকারি খাতের (Private Sector) কর্মীদের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব এবং কীভাবে এটি দেশের বিদ্যমান স্কিলস গ্যাপ দূর করতে কাজ করবে। এই মডেলটি যথাযথভাবে বাস্তবায়িত হলে ২০৩০ সালের মধ্যে দেশের জিডিপিতে প্রায় ৪০ বিলিয়ন ডলার কন্ট্রিবিউট করা সম্ভব। এছাড়াও এই এইচআরডি কর্পোরেশনের ব্যানারে ২০৩০ সালের মধ্যে ১০,০০০ আন্তর্জাতিক মানের সার্টিফাইড ট্রেইনার তৈরি এবং দেশব্যাপী ট্রেইনারদের একটি সুসংগঠিত ডাটাবেজ তৈরি করার সুনির্দিষ্ট রোডম্যাপও এই কিনোট প্রেজেন্টেশনে বিস্তারিতভাবে ফুটিয়ে তোলা হয়।উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম প্রধান অতিথি, এনএসডিএ (NSDA)-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান (সচিব) ডক্টর নাজনীন কাওসার চৌধুরী এই প্রস্তাবকে অত্যন্ত সময়োপযোগী ও চমৎকার উল্লেখ করে গভীর আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন,

“বাংলাদেশের হিউম্যান ক্যাপিটাল ডেভলপমেন্টে এই প্রস্তাবটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। এনএসডিএ এই প্রস্তাবটি নিয়ে ইতিবাচকভাবে কাজ করবে এবং বাংলাদেশে এটি বাস্তবায়নের ব্যাপারে আমরা সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করব।”

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা বাড়াতে শিক্ষা প্রতিমন্ত্রীর বিশেষ আহ্বান।

কনফারেন্সের আরেকজন প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর ববি হাজ্জাজ, এমপি। তিনি বাংলাদেশের সামগ্রিক শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থাকে এক সুতোয় বাঁধার প্রত্যয় ব্যক্ত করেন।

শিক্ষামন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন,”দেশের উন্নয়ন টেকসই করতে হলে প্রাথমিক পর্যায় থেকেই দক্ষ ও মানবিক নেতৃত্ব গড়ে তুলতে হবে। আমি ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে আহ্বান জানাচ্ছি আপনারা শিক্ষা মন্ত্রণালয়ের জন্য একটি পূর্ণাঙ্গ প্রস্তাবনা (Proposal) জমা দিন। আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের লিডারশিপ, এমপ্যাথি (সহমর্মিতা, কমিউনিকেশন এবং টিম- বিল্ডিংয়ের মতো সফট স্কিলস বা দক্ষতার উন্নয়নে ট্রেনার্স অ্যাসোসিয়েশনের এই বিশেষায়িত প্রশিক্ষণ মডিউলটি দেশব্যাপী কার্যকর করতে চাই।”

ট্রেইনারদের উন্নয়নে ৬টি বিশেষ ফিচার্ড সেশন

কনফারেন্সে ট্রেইনারদের পেশাগত দক্ষতা ও মানউন্নয়নের লক্ষ্যে ৬টি বিশেষায়িত ‘ফিচার্ড সেশন’ অনুষ্ঠিত হয়। এসব সেশনে প্রশিক্ষক ও বক্তারা ট্রেইনারদের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন। সেশনগুলোতে মূল বক্তা ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জিসান কিংশুক হক, আয়মান সাদিক, অস্ট্রেলিয়ার বিখ্যাত ট্রেইনার ডেক্ল্যার হেইগ, সিঙ্গাপুরের মিস সুচি, দেশের প্রখ্যাত মেন্টর কাজী এম আহমেদ এবং ইজাজুর রহমানসহ আরও অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ট্রেইনাররা।

পাঁচ ক্যাটাগরিতে মর্যাদাপূর্ণ ‘ট্রেইনার্স অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান

কনফারেন্সে দেশের লার্নিং, ডেভেলপমেন্ট ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিশেষ অ্যাওয়ার্ড প্রদান করা হয়:

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড: দেশের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট খাতের পথিকৃৎ, বোল্ড (BOLD)-এর প্রতিষ্ঠাতা এবং কাজী কনসালটেন্টসের সিইও কাজী এম আহমেদ।

ডিস্টিংগুইশড কন্ট্রিবিউশন টু ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড: চার দশকেরও বে ধরে মানবসম্পদ উন্নয়নে অবদান রাখা বিশিষ্ট প্রশিক্ষক ও জেন্ডার বিশেষজ্ঞ নিলুফার করিম।লার্নিং লিডারশিপ এক্সেলেন্স অ্যাওয়ার্ড: সফল শিল্পোদ্যোক্তা ও ইও বাংলাদেশ (EO)-এর প্রাক্তন প্রেসিডেন্ট এবং কাজী রিসোর্টের স্বত্বাধিকারী মাইক কাজী।

লার্নিং অর্গানাইজেশন এক্সেলেন্স অ্যাওয়ার্ড: কর্পোরেট ক্ষেত্রে অবিরাম শিক্ষার পরিবেশ তৈরিতে অসামান্য অবদানের জন্য বিকাশ একাডেমি (b. Academy-bKash)

আউটস্ট্যান্ডিং মেম্বার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড: সংগঠনের প্রতি নিবেদিতপ্রাণ ও নিঃস্বার্থ আত্মত্যাগের জন্য শাইলা আশরাফ।

কনফারেন্সের সমাপনী বক্তব্য প্রদান করেন ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মিস লায়লা নাজনীন। তিনি অনুষ্ঠানে আগত সকল অতিথি, স্পিকার, স্পন্সর ও সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সমাপনী বক্তব্যে তিনি একটি বড় চমক ও ঐতিহাসিক ঘোষণা দিয়ে বলেন, আগামী বছরের ইন্টারন্যাশনাল ট্রেনার্স কনফারেন্স ২০২৭’ আরো দুর্দান্ত কোনো প্লেসে অনুষ্ঠিত হবে।

তিনি আরও আশ্বস্ত করেন যে, ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ দেশের দক্ষতা উন্নয়নে সরকারের সাথে ওতপ্রোতভাবে কাজ করবে। একই সাথে দেশের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে সব ধরনের স্টেকহোল্ডার, এমপ্লয়ার এবং কর্পোরেট সেক্টরের সাথে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি সফল এই কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন।

কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ডক্টর সবুর খান এবং এফবিএইচআরও এর প্রেসিডেন্ট ড: মোশাররফ হোসেন। এছাড়াও ট্রেইনার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোরাদ হোসেন, ডিরেক্টর ইনোভেশন জিয়াউদ্দিন মাহমুদ সহ দেশের দুটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) এবং শীর্ষ এইচআর প্রফেশনালরা প্যানেল ডিসকাশনে অংশ নেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102