সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা রবীন্দ্র ভবনে রুরাল মেডিকেল ডক্টরস অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন র‍্যাম্প থেকে পর্দায়, নিজের মতোই সাবরিনা সাবরিন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ সম্পন্ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে প্রস্তুতি সভা সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা মন্ত্রীর রবীন্দ্র ভবনে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এর ৫০ তম সভা – মাদকের বিরুদ্ধে কোন আপোষ হবে না – এসিল্যান্ড মোঃ আবু জাফর মজুমদার আনোয়ারায় এলাকাবাসী ও পুলিশের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি চা বাগান থেকে বিশ্বসেরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মৌলভীবাজারের মেয়ে শান্তা যাদব

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটি গঠন:সভাপতি, মোহাম্মদ কমরুদ্দীন, সাধারণ সম্পাদক ,অরূপ চন্দ্র

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি :

চট্টগ্রামের গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ ও অধিকার আদায়ের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত (রেজি নং এস-১৪৫১৭) দেশের শীর্ষস্থানীয় ঐতিহ্যবাহী সংগঠন ‘সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন’-এর ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ২২ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম জেলা কমিটি এবং উপদেষ্টা মণ্ডলী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ঘোষিত এই নতুন কমিটিতে দৈনিক দিনকাল-এর চন্দনাইশ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ কমরুদ্দীন সভাপতি এবং বিশিষ্ট ক্রাইম রিপোর্টার অরূপ চন্দ্র সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেনের স্বাক্ষরে এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সাথে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব ও দৈনিক বঙ্গ সংবাদ-এর সম্পাদক মির্জা মহিবুল হাছানের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় এই কমিটি মাঠপর্যায়ে তাদের সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে যাচ্ছে।
নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ কমরুদ্দীন চন্দনাইশসহ সমগ্র চট্টগ্রাম অঞ্চলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এক পরিচিত ও গ্রহণযোগ্য মুখ। অন্যদিকে, সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া অরূপ চন্দ্র একাধারে দৈনিক বাংলাদেশ সমাচার-এর স্পেশাল ক্রাইম রিপোর্টার (চট্টগ্রাম বিভাগ) এবং দৈনিক বাংলাদেশ ডায়েরি-এর স্পেশাল করেসপন্ডেন্ট রিপোর্টার (চট্টগ্রাম বিভাগ) হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি জাতীয় ক্রাইম রিপোর্ট সোসাইটির বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক পদেও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। মাঠপর্যায়ের সাংবাদিকতায় এবং সাংগঠনিক অঙ্গনে এই দুই শীর্ষ সাংবাদিকতা দীর্ঘ অভিজ্ঞতা ও দ্বৈত শক্তিশালী নেতৃত্ব চট্টগ্রাম জেলা কমিটিকে অত্যন্ত সুসংহত ও গতিশীল করবে বলে মনে করছেন সাধারণ সংবাদকর্মীরা।
কমিটির শীর্ষ এই দুই নেতা এক যৌথ বিবৃতিতে জানান, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত এই বৃহৎ সংগঠনের মূল লক্ষ্যই হচ্ছে তৃণমূল ও জেলা পর্যায়ের সাংবাদিকদের সার্বিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা। পেশাগত দায়িত্ব পালনকালে কোনো গণমাধ্যমকর্মী যেন অন্যায়ভাবে হয়রানি বা হেনস্থার শিকার না হন, সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আমরা দুজন সেই অধিকার আদায়ে সর্বদা রাজপথে ও টেবিলে অগ্রণী ভূমিকা পালন করব।”
ঘোষিত এই পূর্ণাঙ্গ কমিটিতে অন‍্যান‍্যরা সদস‍্যরা হলেন, সহ-সভাপতি পদে মো: তৈয়ব চৌধুরী ও এম হান্নান রহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে মো: ওসমান হারুন চৌধুরী, কোষাধ্যক্ষ পদে মো: নাছির হাওলাদার এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে মাসিক অপরাজেয় বাংলাদেশ-এর মো: সাইদুল করিম খানসহ মোট ২২ জন গণমাধ্যমকর্মী বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব লাভ করেছেন। এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহদাত হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকতসহ ৪ বিশিষ্ট ব্যক্তিত্বকে কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য করা হয়েছে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102