বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় গাঁজা সেবন অবস্থায় এসিল্যান্ডের হাতে আটক যুবক,এক বছরের কারাদণ্ড আনোয়ারায় ডাকাত মোঃ আলীর স্ত্রী আটক,ইয়াবা ও নগদ টাকা উদ্ধার *পানি ন্যায়বিচারের দাবিতে যুবদের আন্দোলনে চট্টগ্রাম ওয়াসার প্রতিশ্রুতি* আনোয়ারায় ৪০ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই বেলচুড়া আদর্শ গ্রাম সড়কে ফের আলোচনায় অভিনেত্রী নওরিন আজাদ ভারত কনক্লেভ ২.০-তে উন্নত বাংলা থেকে উন্নত ভারতের লক্ষ্যে সুশাসনের বার্তা ফটিকছড়ি সীমান্তে সেনা অভিযানে ১৬ লাখ টাকার কাঠ-বাঁশ জব্দ সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কিছু নেই, সবাই এই শহরের বাসিন্দা: সিসিক প্রশাসক স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে র‌্যালি ও সমাবেশ বার্ষিক সম্মেলনের বিষয়বস্তু ঘোষণা করল “Re-‌Imagining Bengal

আনোয়ারায় ডাকাত মোঃ আলীর স্ত্রী আটক,ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎আনোয়ারা থানায় মাদক বিরোধী অভিযানে এক নারী মাদক কারবারিকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ( ওসি )  জুনায়েত চৌধুরী’র সার্বিক দিক নির্দেশনায় থানার এসআই(নিঃ) মোহাম্মদ জুয়েল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট ) আনুষ্ঠানিক রাত সাড়ে চারটায় আনোয়ারা থানাধীন ৬ নং বারখাইন ইউনিয়নের হাজিগাঁও ২ নং ওয়ার্ডের টুনা গাজীর বাড়ির মনোয়ারা বেগমের বসতঘরের ভিতর থেকে আসামী মনোয়ারা বেগম  (৪৮) কে আটক করা হয়। এসময় তার নিকট হতে ৫১ পিস ইয়াবা ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। আটক মনোয়ারা বেগম একই ইউনিয়নের মৃত আবদুর রহিম এর মেয়ে এবং  ডাকাত মোহাম্মদ আলীর স্ত্রী।

আসামীর বিরুদ্ধে আনোয়ারা থানার মামলা নং-১৯,ধারা-৩৬(১) সারণির ১০(ক)/২৬(১) মাদকদ্রব্য নিয়ন্ত্রনআই ২০১৮ রুজু করে বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

‎আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ( ওসি )  জুনায়েত চৌধুরী জানান, আনোয়ারার ডাকাত মোঃ আলীর স্ত্রীকে অভিযান চালিয়ে মাদক ও নগদ টাকা সহ আটক করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আনোয়ারা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102