বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ১২ লাখ টাকার ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল হ্যালো কলকাতা এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’এবং সমাজ-সাংস্কৃতিক কল্যাণ উৎসব ফটিকছড়িতে হাসপাতাল সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ‘এক নম্বর ইটের বরাদ্দ, কাজে দুই নম্বর’ হিলিতে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাষ্ট্রপতির সিলেট সফরকে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মন্ত্রী আরিফুলের বৈঠক ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন্ন পারকিতে খাস জমি দখল করে স্থাপনা, সরিয়ে নিতে  প্রশাসনের নির্দেশ চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতা এম এ হাশেম রাজু আনোয়ারায় মাদক সেবনরত অবস্থায় আটক যুবক, অর্থ ও কারাদণ্ড

আনোয়ারায় এলাকাবাসী ও পুলিশের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

 

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামের আনোয়ারায় এলাকাবাসী ও পুলিশের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার উত্তর হাইলধর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালিতে আনোয়ারা থানা পুলিশের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন।

কর্মসূচিতে আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) আতিক হাসান, ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম, স্থানীয়দের মধ্যে উত্তর হাইলধর জামে মসজিদের সাধারণ সম্পাদক আবুল কালাম, খলিলুর রহমান, সেলিম, আক্কাস উদ্দিন, জুয়েল, মিজান, সাইফু প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি। মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ নয়, পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102