চট্টগ্রাম প্রতিনিধি:
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মতিথি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেয়েছে ‘সনাতনী অধিকার আন্দোলন’ চট্টগ্রাম বিভাগীয় কমিটি এবং সচেতন নাগরিক সমাজ ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
গত ২৩ নভেম্বর ২০২৬, সোমবার রাস মহোৎসবের প্রথম দিনে নগরীর জে এম সেন হল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক তুলে দেয় ‘শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি’।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত ঐতিহাসিক মহাশোভাযাত্রায় সংগঠন দুটির নেতৃবৃন্দ ও সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সম্মাননা গ্রহনকালে উপস্থিত ছিলেন, সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি পিংকু ভট্টাচার্য্য, অর্থ সম্পাদক অসীম কুমার দাশ,আইন বিষয়ক সম্পাদক সৈকত চৌধুরী, সচেতন নাগরিক সমাজ এর সমন্বয়কারী ত্রিপন ভৌমিক, টিংকু দাশ, রুবেল কান্তি দে সহ উভয় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ শোভাযাত্রা সফল করতে সহযোগিতার জন্য উভয় সংগঠনকে ধন্যবাদ জানান এবং আগামীতেও ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।