বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের মেলবন্ধনে জমজমাট তিন দিনের সাংস্কৃতিক উৎসব জন্মাষ্টমী শোভাযাত্রায় অংশগ্রহণের সম্মাননা পেল ‘সনাতনী অধিকার আন্দোলন’ ও ‘সচেতন নাগরিক সমাজ ও ছাত্র-ছাত্রী বৃন্দ ধর্ম মানুষকে নৈতিকতা শেখায় -আনোয়ারায় রাস উৎসবে মোঃ শাহেদ ফটিকছড়িতে টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে বিরোধ, কিশোরের বুকে ছুরিকাঘাত 24Hrs TV Channel-এর উদ্যোগে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান ‘বিজয়া সম্মিলনী ও দুর্গাশক্তি সম্মান সন্ত্রাস-নাশকতা ঠেকাতে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান: বাণিজ্যমন্ত্রী বোয়ালখালীতে ঐতিহ্যবাহী রাসমহোৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী কলকাতার বারাসাত সোমনাথ জ্যোতির্লিঙ্গের রুদ্রাভিষেক ইতিহাসের স্মৃতি উৎসবের আবহে অর্ঘ্য ইনস্টিটিউশনের বিজয়া মিলন উৎসব সম্পন্ন

ধর্ম মানুষকে নৈতিকতা শেখায় -আনোয়ারায় রাস উৎসবে মোঃ শাহেদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

‎আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

‎চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের বিলপুর গ্রামে শ্রীশ্রী রাস মহোৎসব উপলক্ষে ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর )  রাত ৮ টায় বিলপুর উৎসব প্রাঙ্গণে এই ধর্মসভা অনুষ্ঠিত হয়।

‎সভায় উৎসব কমিটির সভাপতি রাজু দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহেদ।

‎ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ ধর্মসভায় সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় ধর্মীয় আলোচনা, প্রার্থনা ও ভক্তিমূলক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।

‎ধর্মসভায় বক্তারা বলেন, রাস মহোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসবের মধ্য দিয়ে ভক্তি, প্রেম, সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে পড়ে। ধর্মীয় মূল্যবোধ চর্চার পাশাপাশি সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‎বক্তারা আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

ধর্মসভা শেষে দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

‎বিলপুর গ্রামের রাস মহোৎসবকে ঘিরে স্থানীয় ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102