মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ থেকে বিলপুরে শুরু হচ্ছে রাস মহোৎসব লংগদু তিনটিলা বন বিহারের কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত আনোয়ারায় অফিস উদ্ভোধন ঘিরে চালক শ্রমিক দুই পক্ষের সংঘর্ষ গণেশ দাস ও শিখা রানী দাস কালচারাল একাডেমির শুভ বিজয়ার মিলন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে ২ নম্বর ওয়ার্ড বিএনপির মানববন্ধন ঝিনাইদহ সদর ও কালীগঞ্জে রাশেদ খাঁনের ডিও লেটারের প্রেক্ষিতে নতুন সড়ক নির্মাণের নির্দেশনা সক্ষম মানুষের পাশে দাঁড়াতে স্নেহের পরশ কল্যাণ প্রকল্প’-এর উদ্যোগ ইয়ং রিক্রিয়েশন ক্লাব CWBTA & MASA এর যৌথ ভাবে পরিবেশ বান্ধব সম্মান দুর্গাপূজার লক্ষ্যে এক অভিনব উদ্যোগ সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা জরুরি : অধ্যাপক ড. খালিদুর রহমান আনোয়ারায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৯ মামলা ও জরিমানা

আজ থেকে বিলপুরে শুরু হচ্ছে রাস মহোৎসব

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব রাস মহোৎসব আজ থেকে শুরু হচ্ছে। শ্রীকৃষ্ণের রাসলীলা স্মরণে প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে এ মহোৎসব।

প্রতি বছরের মতো এবারো আনোয়ারা উপজেলার বিলপুর গ্রামে শুরু হচ্ছে রাস মহোৎসব।

‎উৎসবকে ঘিরে ইতোমধ্যে ভক্ত, দর্শনার্থী ও আয়োজকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। রাস মহোৎসব উপলক্ষে পূজা-অর্চনা, ধর্মীয় সংগীত, কীর্তন, নামসংকীর্তন, গীতাপাঠসহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, কয়েক দিনব্যাপী এ উৎসবে বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটবে। উৎসবকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

রাস মহোৎসব শুধু ধর্মীয় আয়োজন নয়, এটি সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ঐতিহ্যের এক অনন্য মিলনমেলা। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এ উৎসব মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102