শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ৫৬ বছরের ঐতিহ্যবাহী মসজিদের পুনর্নির্মাণ, প্রথম তলার উদ্বোধন একটি শিক্ষাবর্ষের অর্জিত জ্ঞান, মেধা ও অধ্যবসায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ সময় এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর এপিলেপ্সি দিবস সম্পর্কে সচেতনতার বার্তা দিল মণিপাল হসপিটাল ইএম বাইপাস পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী কল্যাণ সঙ্ঘের বিজয়া,দীপাবলি ও ছটপূজার শুভেচ্ছা অনুষ্ঠান বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর স্মরণে শোকসভা অনুষ্ঠিত কালীগঞ্জে নামাজের সময় ‘রিয়া পেপার হাউজ’ দোকানে চুরি আনোয়ারায় এমপির বাসভবনে হামলা-ভাঙচুর ও নাশকতার চেষ্টা , গ্রেপ্তার ৭ পটিয়ায় জিরি রাধামাধব মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের দামোদর প্রদীপ প্রজ্বলন উৎসব উদযাপন যে কারণে ঘোষিত হয়নি আনোয়ারার গুরুত্বপূর্ণ দুই ইউনিয়নের ভোটের তারিখ

বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর স্মরণে শোকসভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

 

বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি-:

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ও বোয়ালখালী পৌরসভার সাবেক সফল মেয়র মরহুম হাজী আবুল কালাম আবুর স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) পশ্চিম গোমদণ্ডী উচ্চ বিদ্যালয় মাঠে বোয়ালখালী পৌরসভা বিএনপির উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়।

শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সিনিয়র সদস্য আলহাজ্ব মোস্তাক আহমদ খান।

বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামশুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইছাক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও চেয়ারম্যান হামিদুল হক মন্নান। এছাড়া বক্তব্য রাখেন বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব ইউছুপ চৌধুরী।

সভা সঞ্চালনা করেন বোয়ালখালী পৌরসভা বিএনপির সৈয়দ মোজাম্মেল হক ও জাহাঙ্গীর আলম। এ সময় দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন রুবেলের সঞ্চালনায় শোকসভায় মরহুম হাজী আবুল কালাম আবুর বড় ছেলে আবদুল্লাহ আল মামুন জুয়েল ও ছোট ছেলে রাসেল জাহাঙ্গীর আলম তাঁদের পিতার স্মৃতিচারণ করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন চরনদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাস খান, পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসএম সেলিম, চরখিজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এম কপিল উদ্দিন, কদুরখিল বিএনপির সাবেক সভাপতি মো. কফিল উদ্দিন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল করিম, জুলফিকার ইসলাম, শেখ মনির উদ্দিন, পল্টুকান্তি বড়ুয়া, রফিকুল ইসলাম, নাছের মহসিন, জাহেদ, মহসিন খোকন, রাসেল, নুর হোসেন, আবুল হোসেন, ইলিয়াস, মফিজুর রহমান, আরফাত, এনাম, জেবল, আরেফিন, রিয়াদ, সোলেমান, কাজী কামাল, ইউনুচ টিটু, আবুল বশর, আবু ছিদ্দিক ও জিকুসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে মরহুম হাজী আবুল কালাম আবুর রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, বোয়ালখালী পৌরসভার উন্নয়ন, দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং এলাকার মানুষের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বোয়ালখালীর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

সভায় বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102