শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারা আইডিয়াল স্কুলে সম্মানিত শিক্ষক মন্ডলীর সাথে সাথে মতবিনিময় ঘোড়াঘাটে বিশেষ অভিযানে গ্রেফতার ৯ কিডনী রোগে আক্রান্ত কবি ও সাংবাদিক অসুস্থ সমীরণ বড়ুয়ার পাশে প্রবাসী সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ হৃদ্‌যন্ত্র,বক্ষ ও রক্তবাহী শল্যচিকিৎসা পরিষেবায় চার্নক লোহিয়া হাসপাতালে শুভ সূচনা চন্দনাইশে ‘কিং ফুড প্রোডাক্টস্’-এর হরেক রকমের মিষ্টির শুভ উদ্বোধন মনিবালা বড়ুয়ার মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর গভীর শোক ও পুষ্পিত শ্রদ্ধা নিবেদন বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতি’র উদ্যোগে সুন্নি কনফারেন্স অনুস্টিত দিগম্বরপুর অঙ্গীকার যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কিত কনফারেন্স মহীয়সী নারী মনিবালা বড়ুয়ার প্রয়াণে শোক ও শ্রদ্ধাঞ্জলি কর্ণফুলীতে হাত পা বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল এক  যুবকের মরদেহ

আনোয়ারা আইডিয়াল স্কুলে সম্মানিত শিক্ষক মন্ডলীর সাথে সাথে মতবিনিময়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

 

প্রথম ডেক্স

আনোয়ারা উপজেলার শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আনোয়ারা সদরস্থ আনোয়ারা সিটি সেন্টারে আনোয়ারা আইডিয়াল স্কুল তাদের (৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণি) পর্যায়ক্রমে ক্রমে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম ২০২৭শুরু করতে যাচ্ছে। এই উপলক্ষে শুক্রবার বিকেলে বিদ্যালয়ের মিলনায়তনে স্কুলের ডিরেক্টর শেয়ারহোল্ডারদের নিয়ে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম কর্মী আনোয়ারা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমন্ডলীদের সাথে একমত বিনিময় সভার আয়োজন করা হয়। আনোয়ারা সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি, বিদ্যালয়ের চেয়ারম্যান, আনোয়ারার কৃতি সন্তান, চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতাল ও পার্কভিউ মেডিকেলের ডিরেক্টর ডাক্তার মোহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে আনোয়ারা সমাজ কল্যাণ সংস্থার সেক্রেটারি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল্লাহ পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবুল হোসেন, আনোয়ারা সরকারি কলেজের প্রফেসর আবুল হাসান, জুনায়েদ চৌধুরী, সাংবাদিক এম আনোয়ারুল হক , জনাব মাস্টার মনসুর আলী
জনাব কলিম উল্লাহ, এডভোকেট মোহাম্মদ কাইসার প্রমুখ। বিদ্যালয়ের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ জসীম উদ্দীন বলেন আজ আমাদের আনোয়ারাতে শিল্প কারখানা ফ্যাক্টরি নির্মাণের হিড়িক চলতেছে। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায়? চিকিৎসা ব্যবস্থা কোথায়?আমাদের দক্ষিন চট্টগ্রামের তুলনায় শতভাগ সবদিক দিকে উত্তর চট্টগ্রাম এগিয়ে। আবার আনোয়ারার চারপাশের থানাগুলো রয়েছে পটিয়া, চন্দনাইশ,
লোহাগাড়া ও বাঁশখালী তারাও আমাদের চাইতে শিক্ষা ও চিকিৎসায় এগিয়ে। এর কারণ হলো তারা তাদের উপজেলা কে এগিয়ে নেওয়ার জন্য দল মত নির্বিশেষে সকল ঐক্যবদ্ধ তাই আজকে সময়ের দাবি আনোয়ারা কে এগিয়ে নেওয়ার জন্য আনোয়ার আইডিয়াল সলেরর সহযোগিতা করা। । প্রতিষ্ঠানটিতে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের মেধা, মনন, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে সমাজের দায়বদ্ধতায় নিয়েই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছি। তিনি আরো বলেন প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ, পাঠদান পদ্ধতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পর্কে শিক্ষকদের অবহিতকরণ ও মূল্যবান মতামত গ্রহণের উদ্দেশ্যে মতবিনিময় । তিনি বলেন প্রতিষ্ঠানটি গড়ে তোলার ক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা কামনা করছি। স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক প্রফেসর মোঃ আবুল হোসেন তার বক্তব্য বলেন, এই প্রতিষ্ঠানটি অন্যান্য প্রতিষ্ঠানের মত শুধুমাত্র পড়ালেখা নির্ভর করে তৈরি করা হয়নি। এই প্রতিষ্ঠানের ছাত্রদের জ্ঞান অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে, নৈতিকতার দিয়ে সবচাইতে বেশি গুরুত্ব দিবে এবং পিতা মাতার একজন বাধ্য সন্তান হিসেবে গড়ে তোলার জন্য সার্বিক প্রচেষ্টা চালাবে। আনোয়ারা সমাজকল্যাণ সংস্থার সেক্রেটারী, আইডিয়াল স্কুলের ডিরেক্টর, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মুহাম্ম্দ হাবিবুল্লাহ তার বক্তব্যে বলেন আমরা আনোয়ারার মানুষের দীর্ঘদিনের চাহিদার সম্মান করে সিটি সেন্টার এর সম্মানিত কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী জনাব সৈয়দ জাহাঙ্গীর এবং আমাদের শ্রদ্ধেয় ডাক্তার মোহাম্মদ জসীম উদ্দীন ভাইয়ের সার্বিক সহযোগিতায় অতি অল্প সময়ে এই প্রতিষ্ঠানটি আপনাদের জন্য দাঁড় করিয়েছি। প্রতিষ্ঠানটিকে প্রতিষ্ঠা করার জন্য আনোয়ারা উপজেলার শিক্ষিত ব্যক্তিবর্গ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, আলেম সমাজ এবং ব্যবসায়ীরা তাদের নিজেদের ইচ্ছায় এগিয়ে এসেছে। ইতিপূর্বে কখনো লক্ষ্য করা যায়নি। আমার দৃঢ় বিশ্বাস যে সকল ব্যক্তিবর্গ এই প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হয়েছে তাদের সার্বিক প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান আগামীতে দক্ষিণ চট্টগ্রামের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ।

সম্মানিত টিচারদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব কাজী এরশাদ উল্লাহ, পুলক কুমার সেন, প্রিয়ঙ্কা বড়ুয়া, মোহামদ মফিজ উদ্দিন, আবুল মনসুর, উর্মি সুলতানা,আমানতনুর শিক্ষকগন তাদের বক্তব্য তুলে ধরেন। পরবর্তীতে সভাপতির সমাপনী ভাষণের মাধ্যমে মতবিনিময় সভার কার্যক্রম আপ্যায়ন মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102