শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারা আইডিয়াল স্কুলে সম্মানিত শিক্ষক মন্ডলীর সাথে সাথে মতবিনিময় ঘোড়াঘাটে বিশেষ অভিযানে গ্রেফতার ৯ কিডনী রোগে আক্রান্ত কবি ও সাংবাদিক অসুস্থ সমীরণ বড়ুয়ার পাশে প্রবাসী সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ হৃদ্‌যন্ত্র,বক্ষ ও রক্তবাহী শল্যচিকিৎসা পরিষেবায় চার্নক লোহিয়া হাসপাতালে শুভ সূচনা চন্দনাইশে ‘কিং ফুড প্রোডাক্টস্’-এর হরেক রকমের মিষ্টির শুভ উদ্বোধন মনিবালা বড়ুয়ার মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর গভীর শোক ও পুষ্পিত শ্রদ্ধা নিবেদন বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতি’র উদ্যোগে সুন্নি কনফারেন্স অনুস্টিত দিগম্বরপুর অঙ্গীকার যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কিত কনফারেন্স মহীয়সী নারী মনিবালা বড়ুয়ার প্রয়াণে শোক ও শ্রদ্ধাঞ্জলি কর্ণফুলীতে হাত পা বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল এক  যুবকের মরদেহ

হৃদ্‌যন্ত্র,বক্ষ ও রক্তবাহী শল্যচিকিৎসা পরিষেবায় চার্নক লোহিয়া হাসপাতালে শুভ সূচনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

—তরুণ বিশ্বাস,কলকাতা—

পূর্ব ভারতের বিশেষায়িত চিকিৎসা পরিকাঠামোকে আরও সুদৃঢ় ও সমৃদ্ধ করার লক্ষ্যে এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করল চার্নক লোহিয়া হাসপাতাল Charnock Lohia Hospital। হাসপাতালটিতে আনুষ্ঠানিক ভাবে ১২ নভেম্বর বৃহস্পতিবার ২০২৬ উদ্বোধন করা হল হৃদ্‌যন্ত্র,বক্ষ ও রক্তবাহী নালির শল্য চিকিৎসা বিভাগ Cardiothoracic and Vascular Surgery CTVS। এই নবতম সংযোজন হাসপাতালটির ক্রমবর্ধমান উন্নত চিকিৎসা পরিষেবার পরিসরে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট হৃদ্‌যন্ত্র ও বক্ষ শল্য চিকিৎসক ড.প্রফেসর ভবতোষ বিশ্বাস,পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রী শমীক ভট্টাচার্য এবং জোড়াসাঁকোর বিধায়ক শ্রী বিজয় ওঝা। বিশিষ্ট অতিথি বর্গের উপস্থিতি সমগ্র অনুষ্ঠানকে বিশেষ মর্যাদা প্রদান করে। একই সঙ্গে পূর্ব ভারতে উন্নত চিকিৎসা পরিকাঠামোর সম্প্রসারণের গুরুত্বও তাঁদের উপস্থিতির মাধ্যমে প্রতিফলিত হয়। অনুষ্ঠানে চার্নক লোহিয়া হাসপাতালের ব্যবস্থাপনা অধিকর্তা শ্রী প্রশান্ত শর্মা বিশিষ্ট অতিথিদের সাদর অভ্যর্থনা জানান। তিনি বলেন,হাসপাতালটি তার চিকিৎসাগত সক্ষমতার পরিধি ক্রমাগত সম্প্রসারিত করতে এবং বৃহত্তর জনসমাজের কাছে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। CTVS বিভাগটি হাসপাতালের বিশেষায়িত হৃদ্‌যন্ত্র ও বক্ষরোগ-সংক্রান্ত চিকিৎসা এবং শল্যচিকিৎসা পরিষেবার ক্ষেত্রে একটি সুদূরপ্রসারী সংযোজন। চিকিৎসাগত দক্ষতা, আধুনিক চিকিৎসা বিজ্ঞান সম্মত পদ্ধতি এবং রোগী কেন্দ্রিক পরিচর্যাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এই বিভাগটি গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে কলকাতা-সহ পার্শ্ববর্তী ও দূরবর্তী অঞ্চলের রোগীদের জন্য সুসংহত হৃদ্‌যন্ত্র,বক্ষ এবং রক্তবাহী নালির শল্যচিকিৎসা পরিষেবার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আশাবাদী। এই বিশেষ অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসকবৃন্দ,নার্সিংকর্মী এবং অন্যান্য সহযোগী কর্মীদের নিষ্ঠা,কর্মদক্ষতা ও অনবদ্য অবদানের কথাও বিশেষভাবে স্বীকৃত হয়। মানসম্মত চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে তাঁদের সম্মিলিত প্রচেষ্টা,পেশাগত দায়বদ্ধতা এবং নিরলস কর্মনিষ্ঠাই যে প্রতিষ্ঠানের অন্যতম প্রধান শক্তি, তা অনুষ্ঠানে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। হাসপাতালের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও আদর্শের প্রসঙ্গে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসাক্ষেত্রে উৎকর্ষ অর্জনের পাশাপাশি মানবিক সংবেদনশীলতা,নৈতিকতার অনুশাসন এবং রোগীর সার্বিক কল্যাণের প্রতি গভীর অঙ্গীকার সমানভাবে অপরিহার্য। উন্নত চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে সহমর্মিতা ও মানবিকতার যথাযথ সমন্বয়ই প্রকৃত চিকিৎসাসেবার মূল ভিত্তি। নতুন CTVS বিভাগের সংযোজনের মধ্য দিয়ে চার্নক লোহিয়া হাসপাতাল একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে আত্মপ্রতিষ্ঠার বৃহত্তর লক্ষ্যের দিকে আরও এক ধাপ অগ্রসর হল। বিশেষায়িত চিকিৎসা পরিষেবা,উন্নততর চিকিৎসাগত দক্ষতা,গুণমান সম্পন্ন পরিচর্যা এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে সাধারণ মানুষের আরও কাছে আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে পৌঁছে দেওয়াই এই প্রতিষ্ঠানের অন্যতম প্রধান অভিপ্রায় চার্নক লোহিয়া হাসপাতাল।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102