শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারা আইডিয়াল স্কুলে সম্মানিত শিক্ষক মন্ডলীর সাথে সাথে মতবিনিময় ঘোড়াঘাটে বিশেষ অভিযানে গ্রেফতার ৯ কিডনী রোগে আক্রান্ত কবি ও সাংবাদিক অসুস্থ সমীরণ বড়ুয়ার পাশে প্রবাসী সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ হৃদ্‌যন্ত্র,বক্ষ ও রক্তবাহী শল্যচিকিৎসা পরিষেবায় চার্নক লোহিয়া হাসপাতালে শুভ সূচনা চন্দনাইশে ‘কিং ফুড প্রোডাক্টস্’-এর হরেক রকমের মিষ্টির শুভ উদ্বোধন মনিবালা বড়ুয়ার মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর গভীর শোক ও পুষ্পিত শ্রদ্ধা নিবেদন বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতি’র উদ্যোগে সুন্নি কনফারেন্স অনুস্টিত দিগম্বরপুর অঙ্গীকার যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কিত কনফারেন্স মহীয়সী নারী মনিবালা বড়ুয়ার প্রয়াণে শোক ও শ্রদ্ধাঞ্জলি কর্ণফুলীতে হাত পা বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল এক  যুবকের মরদেহ

মনিবালা বড়ুয়ার মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর গভীর শোক ও পুষ্পিত শ্রদ্ধা নিবেদন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

মহীয়সী নারী, সমাজসেবী ও দানশীলা শ্রীমতি মনিবালা বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং পুষ্পিত শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী লোক সাংস্কৃতিক সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী।

প্রয়াত মনিবালা বড়ুয়া ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভাকাঙ্ক্ষী ও বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক অধীর বড়ুয়ার শ্রদ্ধেয় মা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুর দিন দুপুর ২টায় বোয়ালখালীর শাকপুরা লালচাঁদ বিহার প্রাঙ্গণে তাঁর শেষকৃত্যানুষ্ঠান ও স্মরণে অনিত্য সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রয়াতের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার, প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস, যুগ্ম সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া এবং সাহিত্যবিষয়ক সম্পাদক ও শিক্ষক প্রদুল কান্তি দে।
এতে আরো উপস্থিত ছিলেন শিল্পীগোষ্ঠীর শুভাকাঙ্ক্ষী শ্রীপুর খরন্দীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ হাসান চৌধুরী।

অনিত্য সভায় বক্তারা বলেন, শ্রীমতি মনিবালা বড়ুয়া ছিলেন একজন মহীয়সী, পরোপকারী ও মানবিক গুণাবলিসম্পন্ন নারী। সমাজসেবা, মানবকল্যাণ এবং মানুষের প্রতি তাঁর আন্তরিক ভালোবাসা ও সহযোগিতার মনোভাব তাঁকে সবার কাছে শ্রদ্ধা ও ভালোবাসার আসনে অধিষ্ঠিত করেছে। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজনের পাশাপাশি সমাজও একজন গুণী, মহৎ ও মানবিক মানুষকে হারাল।

বক্তারা আরও বলেন, তাঁর কর্মময় জীবন, মহৎ আদর্শ ও স্মৃতি স্বজন, শুভানুধ্যায়ী এবং এলাকাবাসীর হৃদয়ে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে। তাঁরা প্রয়াতের বিদেহী আত্মার সদ্গতি ও চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অনিত্য সভায় বৌদ্ধধর্মীয় গুরু ভান্তে, বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ, এলাকাবাসী, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে প্রয়াত শ্রীমতি মনিবালা বড়ুয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102