আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতি’র উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) ও ওরশে গাউছে পাক (রহ:) উদযাপন উপলক্ষে ১৮ তম বিশাল সুন্নি কনফারেন্স মাওলানা মোজাাহেরুল ইসলাম এর সঋালনায় ও অত্র সংগঠনের সভাপতি নুরুল হক আমিরীর সভাপতিত্বে মহাসমারোহে অনুস্টিত হয়।
উক্ত সুন্নি কনফারন্সে উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন
জনাব আলহাজ্ব নুর মোহাম্মদ সাহেব ।
প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা র লেকচারার – হযরত মাওলানা জয়নাল আবেদীন কাদেরী, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দরবারে বাবিয়া শরীফ এর নায়েবে সাজ্জাদানশীল মুফতি ছৈয়দ সাইফুুল ইসলাম বারী,
বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা ওসমান গনি সাহেব, প্রতিষ্টাতা ও পরিচালক-হযরত ভোলা শাহ দাখিল মাদ্রাসা, মাওলানা রোকন মোহাম্মদ গনি, মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ
বক্তারা তাদের বক্তব্য বলেন রাসুল (স:) পৃথিবীতে আগমন মুসলীম জাহানের জন্য কল্যাণকর ও খুশির। এই খুশি উদযাপনই হলো ঈদে মিলাদুন্নবী।
আল্লাহতায়ালা তার প্রিয় বন্ধুকে বিশ্ব শান্তির দূত হিসেবে এই দিনে পৃথিবীতে পাঠিয়েছিলেন। বক্তারা তাদের বক্তব্য রাসুল( স:) এর আদর্শে জীবন গড়ার তাগিদ দেন।