শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারা আইডিয়াল স্কুলে সম্মানিত শিক্ষক মন্ডলীর সাথে সাথে মতবিনিময় ঘোড়াঘাটে বিশেষ অভিযানে গ্রেফতার ৯ কিডনী রোগে আক্রান্ত কবি ও সাংবাদিক অসুস্থ সমীরণ বড়ুয়ার পাশে প্রবাসী সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ হৃদ্‌যন্ত্র,বক্ষ ও রক্তবাহী শল্যচিকিৎসা পরিষেবায় চার্নক লোহিয়া হাসপাতালে শুভ সূচনা চন্দনাইশে ‘কিং ফুড প্রোডাক্টস্’-এর হরেক রকমের মিষ্টির শুভ উদ্বোধন মনিবালা বড়ুয়ার মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর গভীর শোক ও পুষ্পিত শ্রদ্ধা নিবেদন বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতি’র উদ্যোগে সুন্নি কনফারেন্স অনুস্টিত দিগম্বরপুর অঙ্গীকার যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কিত কনফারেন্স মহীয়সী নারী মনিবালা বড়ুয়ার প্রয়াণে শোক ও শ্রদ্ধাঞ্জলি কর্ণফুলীতে হাত পা বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল এক  যুবকের মরদেহ

মহীয়সী নারী মনিবালা বড়ুয়ার প্রয়াণে শোক ও শ্রদ্ধাঞ্জলি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া

বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামের বিশিষ্ট সমাজসেবক, লেখক, বৌদ্ধ কীর্তনশিল্পী ও ডাক পরিদর্শক সঞ্জীব চন্দ্র বড়ুয়া’র সহধর্মিণী এবং বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সংগঠক ও সাংবাদিক অধীর বড়ুয়া’র মমতাময়ী মাতা মহীয়সী নারী মনিবালা বড়ুয়া পরলোকগমন করেছেন। অনিচ্চা বত্ সংখারা…।তিনি ১২ নভেম্বর সকাল ৮ ঘটিকায় ৯৮ বছর বয়সে বার্ধক্য জনিত কারণে প্রয়াণ লাভ করেন। তাঁর প্রয়াণে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি পুত্র-কন্যা, নাতি-নাতনি, পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রয়াণে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটি ও যুব পরিষদের বিভিন্ন শাখা শোক প্রকাশ করেন। এছাড়া বোয়ালখালী প্রেসক্লাব, রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশন, বৌদ্ধ অনলাইন মুখপাত্র ধম্মকথা এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোকপ্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আজ বিকাল ২.০০ ঘটিকায় তার গ্রামের বাড়িতে বৌদ্ধ ধর্মীয় ভাবধারায় অনিত্যতার শাশ্বত সত্যকে স্মরণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102