শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে ‘নবীন একতা সংঘ’-এর উদ্যোগে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল বিন মনির বর্ণাঢ্য র‍্যালী সিলেট টেস্টের তৃতীয় দিনে হৃদয়ের দেড়শতে ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ঢাকাস্থ পটিয়া সমিতির উদ্যোগে দুই হাজার রোগী পেলেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর হাত থেকে বিকেএসপির ভর্তির অফার লেটার পেল কর্ণফুলীর প্রান্তিকা আবুধাবি দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চট্টগ্রামের পটিয়ার ধলঘাটে অবস্থিত শ্রীশ্রী বুড়াকালী মায়ের শ্যামাপূজা আগামীকাল হাকিমপুর বিভিন্ন অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দুই নারীসহ আটক ৩ আনোয়ারায় যাত্রা শুরু করছে আইডিয়াল স্কুল, সাংবাদিকদের সাথে মতবিনিময়

চন্দনাইশে ‘নবীন একতা সংঘ’-এর উদ্যোগে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

​চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে ‘মাতৃবরণ’ এবং এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পূর্ব সাতবাড়ীয়া (নাথপাড়া) এলাকার সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘নবীন একতা সংঘ’-এর উদ্যোগে এই আয়োজন করা হয়। শনিবার (০৭ নভেম্বর) বিকেলে ‘নবীন একতা সংঘ’-এর ব্যানারে আয়োজিত এই কার্যক্রমে এলাকার বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও তরুণ-তরুণীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বর্ণাঢ্য শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারী নারীরা ঐতিহ্যবাহী পোশাকে সুসজ্জিত হয়ে এবং হাতে বিভিন্ন ধর্মীয় প্রতীক ও ব্যানার নিয়ে আনন্দ মিছিলে অংশ নেন। অনুষ্ঠানে আয়োজক সংগঠনের উপস্থিতি ও নেতৃত্ব দেন—উপদেষ্টা: যুদ্ধ দেবনাথ ও রতন দেবনাথ। সভাপতি: অনুব্রত দেবনাথ। সহ-সভাপতি: সজল দেবনাথ। সাধারণ সম্পাদক: রূপন দেবনাথ। সহ-সাধারণ সম্পাদক: সাগর দেবনাথ। সাংগঠনিক সম্পাদক: গৌরাঙ্গ দেবনাথ। অর্থ সম্পাদক: রুবেল দেবনাথ প্রমূখ।
​আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শ্যামা পূজা উপলক্ষে মায়ের আরাধনা এবং সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সম্প্রীতি, আনন্দ ও সৌহার্দ্য ছড়িয়ে দিতেই প্রতিবছরের ন্যায় এই মাতৃবরণ ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সম্পূর্ণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102