শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে ‘নবীন একতা সংঘ’-এর উদ্যোগে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল বিন মনির বর্ণাঢ্য র‍্যালী সিলেট টেস্টের তৃতীয় দিনে হৃদয়ের দেড়শতে ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ঢাকাস্থ পটিয়া সমিতির উদ্যোগে দুই হাজার রোগী পেলেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর হাত থেকে বিকেএসপির ভর্তির অফার লেটার পেল কর্ণফুলীর প্রান্তিকা আবুধাবি দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চট্টগ্রামের পটিয়ার ধলঘাটে অবস্থিত শ্রীশ্রী বুড়াকালী মায়ের শ্যামাপূজা আগামীকাল হাকিমপুর বিভিন্ন অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দুই নারীসহ আটক ৩ আনোয়ারায় যাত্রা শুরু করছে আইডিয়াল স্কুল, সাংবাদিকদের সাথে মতবিনিময়

বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

বিপ্লব দাস, বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালমা ইসলাম, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ নুরুন্নবী চৌধুরী এবং বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূমন তালুকদার, কৃষি কর্মকর্তা শাহীনুর ইসলাম, মৎস্য কর্মকর্তা নাঈম হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের এক সংকটময় মুহূর্তে সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের মতে, পরবর্তী সময়ে দেশে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং মানুষের বাক্‌স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে রয়েছে।

বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে তাঁদের ভূমিকার কথা তুলে ধরেন বক্তারা।

সভায় বক্তারা দেশবিরোধী ষড়যন্ত্র ও যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক নেতাকর্মীসহ দেশবাসীকে সজাগ, সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102