শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা বার্তা কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করতে জমি পরিদর্শন সরকারি দপ্তরে এসে মানুষ যেন স্বস্তি পান সেটা নিশ্চিত করতে হবে – আনোয়ারায় ডিসি জাহিদ শুধু চিকিৎসা দিয়ে ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব নয় – আনোয়ারায় ডিসি-এসপি সন্দ্বীপ টু চট্টগ্রাম সেতু বাস্তবায়ন ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আনোয়ারায় যুবকের মাদক সেবন, অর্থ ও কারাদণ্ড প্রকৌশলী আলহাজ্ব ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম খানের ইন্তেকাল,বিভিন্ন মহলের শোক উত্তর ২৪ পরগনার হাবড়া গণদীপায়নে দেবনাথ পরিবারের শারদীয়া দুর্গাপূজা – বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত আনোয়ারায় প্রায় ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার,আটক ২

কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করতে জমি পরিদর্শন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার লক্ষ্যে প্রস্তাবিত ভবন নির্মাণের স্থান ও প্রয়োজনীয় জমি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালেব এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। পরিদর্শনকালে হাসপাতালটি ১৫১ শয্যায় উন্নীত করার লক্ষ্যে নতুন ভবন নির্মাণের স্থান ও প্রয়োজনীয় জমি চিহ্নিত করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টরা জানান, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হলে এই অঞ্চলের বিপুল সংখ্যক মানুষের চিকিৎসাসেবার সুযোগ বহুগুণ বৃদ্ধি পাবে। হাসপাতালটির ধারণক্ষমতা বাড়ার পাশাপাশি আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা প্রদান নিশ্চিত হবে, যা স্থানীয় স্বাস্থ্যসেবা খাতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102