শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় প্রতিমা বহনকারী গাড়ীর সাথে ধাক্কার জেরে প্রতিমালয়ে হামলা  হিলিতে একজন ভারতীয় নাগরিক ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ আটক ২ আওয়ামীলীগ নেতার পারিবারিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এমপি, সমালোচনার ঝড় কালীগঞ্জে দুর্গাপূজায় নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতি ও মানবিকতার আহ্বান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সোনারপুরে নবনির্মিত মন্দিরে মা পরমব্রহ্মেশ্বরী কালিমাতার মর্মর বিগ্রহ প্রতিষ্ঠা,দেবীপক্ষের পুণ্যতিথিতে মধ্যমগ্রাম রবীন্দ্র‌ মুক্তমঞ্চে ২০০ মহিলার হাতে প্রীতি বস্ত্র প্রদান আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু, স্বামী চিকিৎসাধীন উত্তর ২৪ পরগনার হাবড়া গণদীপায়নে আলোময়ীর আলো’ শারদীয়ার দুর্গোৎসবে নতুন মিউজিক অ্যালবাম ভালবাসার গল্প

উত্তর ২৪ পরগনার হাবড়া গণদীপায়নে আলোময়ীর আলো’

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

 

–তরুণ বিশ্বাস,কলকাতা–

– শারদীয়া মায়ের আরাধনায় ভক্তি,সুর ও নৃত্যের মেলবন্ধনে তৃতীয়ার সন্ধ্যায় প্রাণবন্ত হয়ে উঠল হাবড়ার গণদীপায়ন। শ্রীকৃষ্ণ দেবনাথের বাড়িতে অন্যান্য বছরের মতো এ বছরও দুর্গাপূজা উপলক্ষে অনুষ্ঠিত হল বিশেষ গীতি আলেখ্য ‘আলোময়ীর আলো’। ১৯তম বর্ষের এই অনুষ্ঠান ঘিরে দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে স্তোত্রপাঠ করেন পুরোহিত অনন্ত চক্রবর্তী। দুর্গার ভূমিকায় তমালিকা ব্যানার্জী,মহিষাসুরের ভূমিকায় হরিপদ চক্রবর্তী, কার্তিকের ভূমিকায় সুরজ রায় এবং সরস্বতীর ভূমিকায় দীপা রায়ের পরিবেশনা বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।
রিংকি দেবনাথ,মেঘা দেবনাথ,কনক চক্রবর্তী,জুঁই দেবনাথ,মৌমিতা,তন্বী, পৃথা,নিকিতা,মৃণালী ও বর্ণালী-সহ অন্যান্য শিল্পীর নৃত্য পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে। সমগ্র পরিবেশনার সুরের আবহকে সমৃদ্ধ করেন প্রখ্যাত কি-বোর্ড শিল্পী সনৎ নট্ট। তাঁর যন্ত্রসংগীতের সুর অনুষ্ঠানের গীতি আলেখ্যকে আরও উপভোগ্য করে তোলে। শেষ পর্বে শ্রীকৃষ্ণ দেবনাথের ম্যাজিক শো দর্শকদের বাড়তি আকর্ষণ হয়ে ওঠে। বহু দর্শকের উপস্থিতিতে ভক্তি ও সাংস্কৃতিক আবহে সার্থক হয়ে ওঠে ১৯তম বর্ষের ‘আলোময়ীর আলো’।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102