শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় অর্থনৈতিক ত্বরান্বিতকরণ ও স্থিতিস্থাপকতা প্রকল্পের উপজেলা সমন্বয় কমিটি গঠন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ চাতরী ইউনিয়ন কমিটি গঠিত। সভাপতি পুলক,সম্পাদক রাজু দত্ত, ‎জয় অর্থ সম্পাদক মারা গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয়  সাধারণ সম্পাদক রোটন দিয়ামনি ই-কমিউনিকেশন অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করলেন জামির সপ্ন ক্যালকাটা ইউনিভার্সিটি অফ আর্টস অ্যান্ড মিউজিকের আগমনী বার্তা ডিএলএসএ-র উদ্যোগে বারাসতে আইনজীবীদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন হিলিতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত সাভেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড পেলেন নীলিমা হাসান মোহনা ঝিনাইদহে জেলা জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত

মারা গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয়  সাধারণ সম্পাদক রোটন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স

‎নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন।
‎
‎শনিবার (১০ অক্টোবর) সকালে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
‎
‎মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের বাড়ি চট্টগ্রামের রাউজানে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ছাত্রজীবন শেষে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
‎
‎জানা গেছে, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে চিকিৎসাধীন ছিলেন।

সম্প্রতি শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ও শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দেওয়ায় গত ৪ অক্টোবর তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছিল। সেখানে টানা চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102