শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ চাতরী ইউনিয়ন কমিটি গঠিত। সভাপতি পুলক,সম্পাদক রাজু দত্ত, ‎জয় অর্থ সম্পাদক মারা গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয়  সাধারণ সম্পাদক রোটন দিয়ামনি ই-কমিউনিকেশন অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করলেন জামির সপ্ন ক্যালকাটা ইউনিভার্সিটি অফ আর্টস অ্যান্ড মিউজিকের আগমনী বার্তা ডিএলএসএ-র উদ্যোগে বারাসতে আইনজীবীদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন হিলিতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত সাভেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড পেলেন নীলিমা হাসান মোহনা ঝিনাইদহে জেলা জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত লংগদু বাজার কমিটির নির্বাচনে বিজয়ী যাঁরা

রাজনীতিবিদ আতাউর রহমান খান কায়সারের ১৬ তম মৃত্যুবার্ষিকী আজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

‎প্রথম ডেক্স
‎
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কূটনীতিবিদ ও রাজনীতিবিদ আতাউর রহমান খান কায়সারের ষোড়শ  মৃত্যুবার্ষিকী আজ।
‎উল্লেখ্য, আতাউর রহমান খান কায়সার ১৯৪০ সালের ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম শহরের চন্দনপুরাস্থ পৈত্রিক আবাস ‘বংশালবাড়ি’–তে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলহাজ্ব ইয়ার আলী খান দুই মেয়াদে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন। তাঁর মাতা মরহুমা গুলশান আর বেগম ছিলেন গৃহিনী। তাঁর নানা খান বাহাদুর আব্দুস সাত্তার ছিলেন বঙ্গীয় আইন পরিষদ সদস্য। আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের বিখ্যাত ‘সরকার বাড়ি’ আতাউর রহমান খান কায়সারের পারিবারিক স্থায়ী আদি নিবাস। আতাউর রহমান খান কায়সার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও এমএ ডিগ্রি লাভ করেন। তদানীন্তন চকবাজার ইউনিয়ন পরিষদের সদস্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আনোয়ারা–বাঁশখালী–কুতুবদিয়া আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য (এমএনএ) নির্বাচিত হন। বাংলাদেশের সংবিধান প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭২–১৯৭৭ পর্যন্ত তিনি চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক নির্বাচিত হন তিনি। ১৯৯৭ সালে দক্ষিণ কোরিয়ায় এবং ১৯৯৯ সালে রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দায়িত্ব পালন করেন আতাউর রহমান খান কায়সার। ২০০২ সালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন। তিনি সিজেকেএস, চট্টগ্রাম ক্লাব, চট্টগ্রাম সিনিয়রস ক্লাব, ডায়াবেটিক সমিতি, রোটারি ক্লাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। আতাউর রহমান খান কায়সার যৌথভাবে ‘চক্রবাক’ ও ‘মুখর অরণ্য’ নামক দুইটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102