বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলোচনা সমালোচনায়  বদলি খুলশী থানার ওসি রহিম ফটিকছড়িতে শিক্ষক সমিতির নতুন কমিটি মহিউদ্দিন-সভাপতি, সম্পাদক-আলমগীর পটিয়ায় জিরি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোয়ন পেতে জীবনবৃওান্ত জমা দিলেন- কাজী আনিস কলকাতার বড়বাজার জয় মাতাদী কমিটির গীতা ও হনুমান চালিসা পাঠ সিলেটে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: জেলা প্রশাসক বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে ‘বাবা ইয়াবা’ সোলায়মানের কারাদণ্ড সিলেটে সিউকে’র আয়োজনে বিশ্ব বসতি দিবস–২০২৬ এর সমাপ্তি লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন   বাবার অনুপ্রেরণাতেই ছোটবেলা থেকে গানের জগতে পা রাখেন নুসরাত জাহান কৃতি তৃণমূল নেতাকর্মী ও জনগণই দলের মূল শক্তি- আনোয়ারায় লায়ন হেলাল

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

 

বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি-:

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম(২৫) বাঁচতে চাই অবলা স্ত্রী ও ২ ছোট কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য। একাধিক হাত বিদ্যায় পারদর্শী ঈমন ইসলাম এ জঠিল রোগ থেকে বেঁচে উঠতে পারলে তার পরিবারটি ঘুরে দাঁড়াতে পারবে বলে বিশ্বাস করছেন তার স্ত্রী গার্মেন্টসের অপারেটর টিসা আক্তার।
অপরদিকে একমাত্র ছেলেকে বাঁচিয়ে তুলতে মহান সৃষ্টিকর্তার নিকট হাত তুলে ফরিয়াদ জানিয়ে ও দানশীল ব্যক্তিসহ সকল মানবিক মানুষদের প্রতি অশ্রুসিক্ত নয়নে আকুুতি ও সাহায্যের আহবান করছেন তার গর্ভধারণী মা রোকেয়া বেগম।

ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি ও স্বামীকে বাঁচাতে অবলা স্ত্রীর আর্তনাদ এবং নিজের ২ শিশু কন্যার ভবিষ্যতে ঈমনের নিরব কান্নার খবর এখন বোয়ালখালীর সর্বত্র ছড়িয়ে পড়েছে। এ ছড়িয়ে পড়া খবর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঈমন ইসলামের বসতঘরে ছুটে গেলেন বোয়ালখালী সম্মিলিত বৌ্দ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অধীর বড়ুয়া।

গত ৬ অক্টোবর বিকাল ৫টার দিকে বোয়ালখালী পৌরসভা ৭ নং ওয়ার্ডে রায়খালীস্থ জঙ্গা তালুকদার বাড়ীর আরাকান সড়কের দক্ষিণ পাশের খাল পাড়ে অস্থায়ী বসত ঘরে সাংবাদিক অধীর বড়ুয়া পৌঁছলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ঈমন ইসলামের মা রোকেয়া বেগম, স্ত্রী টিসা আক্তার, শিশু কন্যা সিদদ্রাতুল মুনতাহা(৫), ঊম্মে হাবিবা মমি(৪মাস)দের অশ্রুসিক্ত কন্ঠের মুখ থেকে ঈমনের রোগ ও চিকিৎসার খরচ এবং পরিবারের আর্থিক অবস্থার কথা সবিস্তারে তুলে ধরেন। এ কথা শুনে অধীর বড়ুয়া তাদের হাতে কিছু নগদ অর্থ প্রদান করেন এবং দানশীল ও মানবিক ব্যক্তিদেরকে ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামে পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহবান জানান। ঈমনে পিতা সিএনজি অটোরিকশা টেক্সী চালক মোহাম্মদ আবদুল মান্নান। ৪ ভাই-বোন( ১বোন বিবাহিত)দের মধ্যে ঈমন একমাত্র ভাই। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-বোয়ালখালী প্রেস ক্লাবের সদস্য তাজুল ইসলাম মানিক।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102