সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় সুচক্রদন্ডী রাস মহোৎসব উপলক্ষে চার দিনব্যাপী ধর্মীয় অনুষ্টান পটিয়ার কোঁলাগাঁও নবারুন শিশু শিক্ষা নিকেতন এর বার্ষিক চড়ুইভাতির কর্মসূচী পালিত আনোয়ারায় পুকুরে ভাসছে অজ্ঞাত নারীর মরদেহ, পরিচয় নিয়ে ধোঁয়াশা কেইপিজেড-ইয়ংওয়ানে স্থানীয়দের চাকরির সুযোগের দাবি শৃঙ্খলা এবং জ্ঞানের সমন্বয়ে দেশ ও জাতি গঠনে কাজ করতে হবে : মিফতাহ্ সিদ্দিকী হ্যালো কলকাতা নন্দন ক্যাম্পাসে অবনীন্দ্র সভাঘরে এক্সিলেন্স অ্যাওয়ার্ডস রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন আবুধাবিতে বাংলাদেশি ওয়াহিদ লেবার মার্কেট ট্যালেন্টস পুরস্কারে ভূষিত সিলেট ল’ কলেজে নবীনবরণ

হ্যালো কলকাতা এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’এবং সমাজ-সাংস্কৃতিক কল্যাণ উৎসব

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

—তরুণ বিশ্বাস,কলকাতা—

কলকাতার রবীন্দ্র সদনে একটি সমাজ সাংস্কৃতিক সন্ধ্যায় ‘হ্যালো কলকাতা এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানটি ৮ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২৬ অনুষ্ঠিত হয়। ডক্টর দীপা দাসের সমন্বয়ে ৫০ জন গায়কের আমাদের জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। অসামান্য কৃতিত্ব পুরস্কার প্রাপ্তদের মধ্যে ছিলেন প্রবীণ বিজ্ঞানী ও যোগাচার্য ডঃ অরূপ মিত্র, আধ্যাত্মিক প্রচারক আচার্য ডঃ দেবাংশী হালদার, সমাজ বিজ্ঞানী ডঃ তাপস দে, রূপান্তরকামী অধিকারকর্মী রূপালী মল্লিক,প্রকাশক অনিমেশ প্রমাণিক,অধ্যাপক ডঃ প্রতাপরঞ্জন হাজরা, কবি জয়দীপ রায় চৌধুরী,আবৃত্তি কার অমৃতা ঘোষ ও শিখা হাজরা,গায়ক ঋষি চক্রবর্তী এবং প্রতি শ্রুতিশীল অভিনেত্রী সাথী পাল। হ্যালো কলকাতা’-র কর্মকর্তারা প্রত্যেক বিজয়ীকে পদক,উত্তরিয়া, শংসাপত্র এবং স্মারক প্রদান করেন। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ ম্যাগনেটস-এর কর্মকর্তা অধ্যাপক ডঃ পার্থসারথি চক্রবর্তী, পরিমল মালাকার, সঙ্গীতা দাস,শিক্ষাবিদ দেবকন্যা সেন, রোটারি ক্লাব অফ কসবা-র উপদেষ্টা শুভ্রা দাস,গায়িকা সুমিতা মালাকার ও দীপা দাস এবং সঞ্চালিকা রাখি রায়।
ডঃ অশোক রায় ও নৃত্য পরিচালক মিতালী প্রামাণিক যুগলবন্দী একাডেমির ছাত্রছাত্রীদের নিয়ে গান ও নাচের এক অপূর্ব মেলবন্ধন পরিবেশন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘হ্যালো কলকাতা’ ত্রিমাত্রিক সংবাদ-মিডিয়া,ইভেন্টস, পিআর ও চলচ্চিত্র-এর সম্পাদক-পরিচালক আশীষ বসাক।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102